আজকের দিনেবাংলার আয়নাসুস্থ থাকুন

Ectopic Tooth : চোখের উপর দাঁত গজাল কিশোরের, বিরল ঘটনায় হতবাক চিকিৎসকরা, একটোপিক টুথ কী?

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- চোখের কোটরে গজিয়ে উঠছে দাঁত! (Ectopic Tooth) এমনই বিরল ঘটনা ধরা পড়ল ভারতেই। এক ১৪ বছর বয়সি কিশোরের চোখের পাতার ঠিক উপরে, ভ্রু এবং চোখের পাতার মাঝের জায়গা দিয়ে বেরিয়ে এসেছে দাঁত। বিষয়টি সামনে (Ectopic Tooth) আসতেই শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায়।

 

American Academy of Ophthalmology জার্নালে এই বিরল (Ectopic Tooth)কেসটি প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রটি লিখেছেন চিকিৎসক মেঘনা তনওয়ার। তিনি জানিয়েছেন, ১৪ বছর বয়সি ওই কিশোর প্রথমে বাঁ চোখের উপরের অংশ ফুলে যাওয়া নিয়ে হাসপাতালে আসে। প্রথমে কোনও ব্যথা বা যন্ত্রণা ছিল না। কিন্তু ধীরে ধীরে চোখের ওই অংশ শক্ত হয়ে ফুলতে থাকে। কিছুদিন পর ফুসকুড়ির (Ectopic Tooth) মুখের মতো দু’টি শক্ত, সাদা অংশ বাইরে বেরিয়ে আসে।

 

চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন এটি কোনও টিউমার বা সিস্ট (Ectopic Tooth)। চোখের উপর দাঁত গজাতে পারে, তা তাঁদের কল্পনাতেও আসেনি। এরপর কিশোরের সিটি স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্ট দেখে চমকে যান চিকিৎসকরা। দেখা যায়, চোখের কোটরের ভিতরে, (Ectopic Tooth) অরবিটাল বোনের কাছে একটি পূর্ণাঙ্গ দাঁত তৈরি হয়েছে, যা চামড়া (Ectopic Tooth) ভেদ করে বাইরে বেরিয়ে আসছে।

 

চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে ‘Ectopic Tooth’ বলা হয়। অর্থাৎ, দাঁত তার নির্দিষ্ট জায়গা অর্থাৎ (Ectopic Tooth) মাড়িতে না গজিয়ে শরীরের অন্য কোনও ভুল জায়গায় গজিয়ে ওঠা। সাধারণত নাকের ভিতরে, সাইনাসে বা মুখের উপরের তালুতে এমন দাঁত গজানোর নজির রয়েছে। কিন্তু চোখের কোটরে বা চোখের উপরে দাঁত গজানোর ঘটনা বিশ্বে (Ectopic Tooth) এই প্রথম।

 

কেন এমন হল? চিকিৎসকদের মতে, সাধারণত জিনগত ত্রুটি, চোয়ালের (Ectopic Tooth) বৃদ্ধিজনিত সমস্যা, ছোটবেলায় মুখে বা চোখে কোনও বড় আঘাত লাগা বা ডেন্টাল ল্যামিনার অস্বাভাবিক বৃদ্ধির কারণে Ectopic Tooth হয়। কিন্তু এই কিশোরের ক্ষেত্রে কোনও কারণই মেলেনি। তার কোনও জিন-গত রোগ নেই, অতীতে চোখে বা মুখে বড় কোনও আঘাতের ইতিহাসও নেই। সিটি স্ক্যানে আরও দেখা গিয়েছে, তার মাথার খুলির বা চোয়ালের অন্য কোথাও বাড়তি দাঁত নেই। ফলে এই ঘটনা আরও রহস্যময় হয়ে উঠেছে।

 

আপাতত অস্ত্রোপচার করে কিশোরের চোখের উপর থেকে ওই দাঁতটি (Ectopic Tooth) সফলভাবে তুলে ফেলা হয়েছে। অস্ত্রোপচারের পর সে সুস্থ রয়েছে এবং তার দৃষ্টিশক্তির কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে কেন চোখের মতো স্পর্শকাতর জায়গায় দাঁত গজাল, তা নিয়ে এখনও গবেষণা চলছে। এই বিরল কেসটি ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় নতুন দিশা (Ectopic Tooth) দেখাবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *