আজকের দিনেতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Chorbagan Incident : চোরবাগান বিপর্যয়ে তৎপর লালবাজার, ১৬৩ ধারা জারি সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে, ধৃত ৭

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পরেই কড়া পদক্ষেপ রাজ্য (Chorbagan Incident) প্রশাসনের। সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করল লালবাজার। একইসঙ্গে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজারের নির্দেশিকা অনুযায়ী, আগামী তিনদিনের জন্য (Chorbagan Incident) এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলেজ স্ট্রিটের কলুটোলা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বেশ কয়েকটি জায়গায় পাঁচ বা তার বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

বউবাজার থানা এলাকার অন্তর্গত চোরবাগান (Chorbagan Incident) পুজো মণ্ডপের আশপাশের রাস্তায় কোনও জমায়েত করা যাবে না। কলেজ স্ট্রিটের কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত অংশে এই কড়াকড়ি জারি থাকবে। এদিকে ঘটনার তদন্তে নেমে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (Chorbagan Incident) ধৃতদের নাম – রাজকুমার সেওদা ওরফে রাজা, শান্তনু দুবে, বিপ্লব মুখোপাধ্যায়, কৌশিক সাহা, পিন্টু দে, সুমন চক্রবর্তী এবং রাজেশ পাল। ধৃত রাজকুমার এবং শান্তনু দুবে চোরবাগান পুজোর সম্পাদক এবং সহ-সভাপতি। বিপ্লব মুখোপাধ্যায় বাঁশের কাঠামো লাগানোর দায়িত্বে ছিলেন। কৌশিক সাহা ও পিন্টু দে ভিড় (Chorbagan Incident) নিয়ন্ত্রণ ও ভিআইপি পাস চেকিংয়ের দায়িত্বে ছিলেন। সুমন চক্রবর্তী এবং রাজেশ পাল বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্তা।

 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chorbagan Incident) কড়া বার্তার পরেই গিরিশ পার্ক থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, ষড়যন্ত্র-সহ BNS-এর একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লালবাজার। ঘটনার (Chorbagan Incident) পর থেকেই চোরবাগান এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে (Chorbagan Incident) রাখতে সবরকম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *