তিলোত্তমাআজকের দিনেপূজা দর্পনবাংলার আয়না

Book Stalls : পালাবদলের পর পুজো মণ্ডপের বাইরে বিজেপির রেকর্ড, উত্তর-দক্ষিণে বুকস্টলের লড়াই

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ক্ষমতায় আসার পর প্রথম দুর্গাপুজোতেই বুকস্টলের সংখ্যায় রেকর্ড গড়তে চলেছে বিজেপি (Book Stalls)। গোটা রাজ্যে দেড় হাজার স্টল দেওয়ার টার্গেট নিয়েছে পদ্ম-শিবির। দলের দাবি, ইতিমধ্যেই হাজারের বেশি স্টল বসে গিয়েছে। প্রতি বছরই বড় পুজো মণ্ডপগুলির বাইরে বইয়ের স্টল দেওয়ার চেষ্টা করত বিজেপি (Book Stalls)। অভিযোগ, তৎকালীন শাসক দলের চাপে প্রশাসন অনুমতি দিত না। এবার ছবিটা উল্টো। পুলিশ-প্রশাসনের কোনও বাধা না থাকায় রাজ্যজুড়ে যত বেশি (Book Stalls) সম্ভব স্টল দিয়েছে বিজেপি।

 

উত্তর কলকাতা সাংগঠনিক জেলাতেই ৫০টির বেশি বুকস্টল চালু হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। তাঁর কথায়, মানুষ ভয়মুক্ত (Book Stalls) পরিবেশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়ের লেখা বই এবং বাঙালি মনীষীদের জীবনী কিনছেন। তবে স্টল সংখ্যায় উত্তরকে টেক্কা দিয়েছে দক্ষিণ (Book Stalls) কলকাতা। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর জেলায় ৭০টির কাছাকাছি স্টল বসছে। ষষ্ঠীতে তিনি নিজেই কয়েকটি স্টলের উদ্বোধন করবেন। তাঁর দাবি, বিজেপির মতাদর্শ নিয়ে সাধারণ (Book Stalls) মানুষের আগ্রহ বেড়েছে।

 

এবারের স্টলগুলির বিশেষ (Book Stalls) আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের শাসনকাল নিয়ে লেখা বই। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর যাত্রা নিয়ে প্রকাশিত বইগুলিতে ভিড় বাড়ছে বলে দাবি দলের। রাজনৈতিক (Book Stalls) মহলের মতে, পুজোর জনজোয়ারকে কাজে লাগিয়ে মতাদর্শ প্রচার ও জনসংযোগে জোর দিচ্ছে শাসক বিজেপি। বুকস্টলকে হাতিয়ার করেই (Book Stalls) সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *