Vaibhav Suryavanshi : রিলের নেশায় প্রাণ যাবে! বিমানবন্দরে পাপারাজ্জিদের সতর্ক করল বৈভব সূর্যবংশী
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বিমানবন্দরে পাপারাজ্জিদের ঘেরাটোপে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। রিল আর ছবি তুলতে গিয়ে গাড়ি চাপা পড়ার আশঙ্কা, ১৫ বছরের ক্রিকেট সেনসেশন সতর্ক করল চিত্রগ্রাহকদের। ভাইরাল হল ভিডিও। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। (Vaibhav Suryavanshi) ১৩ বছর বয়সে ১.১ কোটি টাকায় রাজস্থান রয়্যালস তাকে কিনে হইচই ফেলে দিয়েছিল। আইপিএলে তার ব্যাটে ঝড় উঠেছে, দেশের জার্সিতেও নজর কেড়েছে।
সম্প্রতি বিমানবন্দরে নামতেই তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা (Vaibhav Suryavanshi)। ছবি তুলতে আপত্তি করেনি বৈভব। হাসিমুখে সবার আবদার মেটায়। কিন্তু ছবি তুলতে তুলতে পিছনে আসা গাড়ির খেয়ালই ছিল না চিত্রগ্রাহকদের (Vaibhav Suryavanshi)। তখনই বৈভব বলে ওঠে, “রিল কে চক্কর মে ঠুক জাওগে!”তার এই পরিণতবোধে মুগ্ধ সকলে। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়োচ্ছে ভিডিওটি।
অন্যদিকে বৃহস্পতিবার দিল্লিতে এশিয়াড পদকজয়ীদের (Vaibhav Suryavanshi) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ অনুষ্ঠানেও হাজির ছিল বৈভব। সেখানে মোদি বলেন, “জো খেলেগা, ওহ খিলেগা”। তারকার ছবি তুলতে গিয়ে নিজের নিরাপত্তা ভুলে যাওয়া উচিত নয়, সহজ ভাষায় সেই বার্তাই দিল বৈভব। (Vaibhav Suryavanshi) জনপ্রিয়তার শিখরে থেকেও মাটিতে পা রেখেছে কিশোর ক্রিকেটার, বলছে নেটপাড়া।
