আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Kolkata Police : পুজোর মুখে কলকাতায় পুলিশের বড় অ্যাকশন, পঞ্চমীতে এক রাতেই গ্রেপ্তার ৩ শতাধিক

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর ভিড় সামলাতে মহানগর জুড়ে কড়া নজরদারি কলকাতা পুলিশের (Kolkata Police)। পঞ্চমীর রাতেই আইন ভাঙার অভিযোগে বিপুল সংখ্যক গ্রেপ্তারির খবর সামনে এল। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শুধু পঞ্চমীর দিনই শহরে ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ষষ্ঠী থেকে ভিড় আরও বাড়বে, তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ। পুজোর নিরাপত্তায় গোটা কলকাতাকেই (Kolkata Police) নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। লালবাজার কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং চলছে। চতুর্থী থেকেই শহরের বড় পুজো মণ্ডপগুলিতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে, পঞ্চমীতে সেই ভিড় আরও কয়েকগুণ বেড়েছে। এই পরিস্থিতিতে ট্রাফিক আইন ও শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

 

কলকাতা পুলিশের সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীর রাতে সবথেকে বেশি অভিযোগ এসেছে বাইক নিয়ে স্টান্টবাজির (Kolkata Police)। পুজোর রাতে বাইক নিয়ে বেপরোয়া মনোভাব রুখতে আগে থেকেই নির্দেশিকা জারি করা হয়েছিল। একটি বাইকে দু’জনের বেশি সওয়ারি থাকতে পারবে না, এই নির্দেশ অমান্য করায় গতকালই ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  (Kolkata Police)বিপজ্জনক এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে পাকড়াও করা হয়েছে ৬৫ জনকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো গুরুতর অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৬১ জন। এছাড়াও অন্যান্য বিভিন্ন (Kolkata Police) অভিযোগে আরও ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এক রাতেই সাড়ে তিনশোর কাছাকাছি গ্রেপ্তারি।

 

এবছর কলকাতায় পুজোর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। কলকাতা পুলিশের (Kolkata Police) খাতায় এবছর মোট পুজোর সংখ্যা ২,৯৮১টি। প্রতিটি ডিভিশনেই গড়ে ১০ থেকে ১৫টি করে ছোট মণ্ডপে পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও সার্জেন্ট, কোথাও এএসআই-এর নেতৃত্বে ৪ থেকে ৮ জন পুলিশকর্মী মোতায়েন থাকছেন।  (Kolkata Police)নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরে দু’দফায় ২০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১০টি স্পেশাল রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৩০টি পিসিআর মোবাইল ভ্যান মোতায়েন করা হয়েছে। এই টহলদার গাড়িগুলি ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। পাশাপাশি নারীদের সুরক্ষার জন্য বিশেষ নজরদারি দল গঠন করা হয়েছে, যাতে ভিড়ের মধ্যে কোনও (Kolkata Police) মহিলার সম্ভ্রমহানি না হয়।

 

পুলিশের তরফে জানানো হয়েছে, পুজোর সময়  (Kolkata Police)কোনও অগ্নিকাণ্ড বা অন্য কোনও দুর্ঘটনা ঘটলে দমকলের গাড়িকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার জন্য এসকর্ট করবে পুলিশের গাড়ি। এছাড়াও গঙ্গায় নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের তিনটি  (Kolkata Police)লঞ্চ ১৫টি ঘাটে টহল দেবে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই কড়া নজরদারি আরও বাড়ানো হবে বলে লালবাজার সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *