আজকের দিনেভারতরাজনীতি

Parliament : বিরোধী বিক্ষোভের মধ্যেই চাল কেন্দ্রের, অক্টোবরেই আসন পুনর্বিন্যাস বিল পাশে বিশেষ অধিবেশন!

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- SIR বিতর্ক ও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যখন উত্তাল দিল্লি, তখনই বড় চাল কেন্দ্রের (Parliament)। বিরোধী বিক্ষোভের মধ্যেই আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশের জন্য চলতি মাসেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার। গত ১৭ এপ্রিল বাজেট অধিবেশনে এই বিল পাশ করাতে (Parliament) গিয়ে ধাক্কা খেয়েছিল কেন্দ্র। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ এবং নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (Parliament) পায়নি।

 

তবে সূত্রের খবর, রাজনৈতিক প্রেক্ষাপট এখন বদলেছে (Parliament)। তামিলনাড়ু বিধানসভা ভোটের আগে DMK-র সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েছে, আর এই সুযোগে DMK-র সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। অতীতে এই বিলের কঠোর বিরোধিতা (Parliament) করলেও, INDIA জোট থেকে বেরিয়ে যাওয়ার পর DMK-র ২২ জন সাংসদের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী (Parliament) শাসক শিবির। এছাড়াও কয়েকটি ছোট দলের মৌখিক সমর্থনও আদায় করা হয়েছে বলে দাবি।

 

বিশেষ অধিবেশনের দিনক্ষণ ঠিক করার (Parliament) ক্ষেত্রে ২৬-২৭ অক্টোবর সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ BRICS পার্লামেন্টারি ফোরামকেও মাথায় রাখা হচ্ছে। মনে করা হচ্ছে, অধিবেশনের এক (Parliament) সপ্তাহ আগেই তারিখ ঘোষণা করবে কেন্দ্র। যদিও বিরোধীদের দাবি, চমক দিয়ে বিল পাশের চেষ্টা করলেও প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারবে না বিজেপি। SIR ইস্যুতে আন্দোলনরত বিরোধী শিবির এবারও বিল পাশের (Parliament) পথে বাধা হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *