Soham Chakraborty : আগাম জামিনের আর্জি খারিজ, পুজোর মুখে গ্রেপ্তারির মুখে অভিনেতা সোহম চক্রবর্তী
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ১৫ লক্ষ টাকা নিয়ে সিনেমা না করার প্রতারণার অভিযোগে বড় ধাক্কা খেলেন টলিউড অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেল। অভিযোগকারী বালুরঘাটের বাসিন্দা প্রযোজক তরুণ দাস। তাঁর দাবি, সিনেমা তৈরির স্বপ্ন নিয়ে ২০১৮ সালে সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর বাগুইআটির একটি বেসরকারি ব্যাঙ্কের চেকের মাধ্যমে ১৫ লক্ষ টাকা দেন। চুক্তি ছিল, ওই টাকায় একটি সিনেমা তৈরি হবে এবং সোহম তাতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন (Soham Chakraborty)।
কিন্তু অভিযোগ, টাকা নেওয়ার পর দীর্ঘ ৭ বছর কেটে গেলেও সিনেমার কাজ শুরুই হয়নি (Soham Chakraborty)। বারবার যোগাযোগ করেও কোনও সদুত্তর পাননি তরুণ। অবশেষে টাকা ফেরত চাইতে গেলে উল্টে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন তিনি (Soham Chakraborty)। তাঁর দাবি, প্রভাবশালী পরিচয় ব্যবহার করে ভয় দেখানো হয়। কোনও উপায় না পেয়ে গত জুন মাসে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং আদালতের দ্বারস্থ হন।এদিকে এই ঘটনা সোহমের বিরুদ্ধে প্রথম নয়। এর আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর প্রযোজনা সংস্থা ‘সোহম এন্টারটেনমেন্ট’-এর বিরুদ্ধে (Soham Chakraborty)। কৌশিক কর্মকার নামে আড়িয়াদহের এক ব্যক্তির অভিযোগ, ২০২২ সালে ‘লাল সুটকেসটা কোথায়’ নামে একটি ছবি তৈরির জন্য ১ কোটি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। (Soham Chakraborty) কিন্তু সেই ছবিও তৈরি হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি।
ওই মামলায় পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর (Soham Chakraborty) তথ্য সামনে আসে। তদন্তকারীদের দাবি, ২০২২ সালের চুক্তিপত্রে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে বেশ কিছু নথি ভুয়ো। (Soham Chakraborty) এর ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার প্রতারণা ও জালিয়াতি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয় অভিনেতার বিরুদ্ধে। বারবার অভিযোগ ওঠায় প্রশ্নের মুখে অভিনেতার প্রযোজনা সংস্থার (Soham Chakraborty) ভূমিকা। হাই কোর্টে আগাম জামিন খারিজ হওয়ায় পুজোর মুখেই সোহম চক্রবর্তীর গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হয়েছে। যদিও আদালতে এখনও তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ প্রমাণিত নয়, তদন্ত চলছে (Soham Chakraborty)।
