Uncategorized

Amit Shah : পালাবদলের পর প্রথম পুজোয় বাংলায় শাহ, মহাসপ্তমীতে বেলুড় থেকে শ্রীভূমি চষে বেড়াবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পালাবদলের পর বাংলায় প্রথম দুর্গাপুজো, আর সেই পুজোতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, মহাসপ্তমীতেই বাংলায় পা রাখবেন তিনি। মহালয়ার ইডেনের মেগা ইভেন্টে আসতে না পারলেও, সপ্তমীর দিনভর বেলুড় মঠ থেকে উত্তর থেকে দক্ষিণ – একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখবেন শাহ। সূত্র অনুযায়ী, মহাসপ্তমীর দিনটির জন্য সাজানো হয়েছে শাহের ঠাসা কর্মসূচি (Amit Shah)। সকালে প্রথমে তিনি যাবেন বেলুড় মঠে। সেখানে প্রার্থনা ও পরিদর্শনের পর তিনি রওনা দেবেন হাওড়ার দিকে। (Amit Shah) বালির দেশবন্ধু ক্লাবের পুজো এবার অন্যতম চর্চিত পুজোগুলির মধ্যে একটি। সেখানকার মণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

 

বেলুড়-বালি পর্ব সেরে দুপুরের দিকে ফের কলকাতায় (Amit Shah) ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ কলকাতার অন্যতম বিগ বাজেট পুজো চেতলা ২৪ পল্লীর পুজো মণ্ডপে যাওয়ার কথা (Amit Shah) রয়েছে শাহের। এই পুজো বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চেতলা থেকে দুপুর ২টো নাগাদ তিনি যাবেন উত্তর কলকাতায়, শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজোয়। শতাব্দী প্রাচীন এই বনেদি বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাস। (Amit Shah) সেখানে কিছুক্ষণ কাটিয়ে বিকেলে তাঁর গন্তব্য লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতি বছরের মতো এবারও শ্রীভূমির চমক দেখতে মুখিয়ে রয়েছেন (Amit Shah) দর্শনার্থীরা। দলীয় সূত্রের খবর, শুধু পুজো পরিক্রমাই নয়, এই সফরে রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকও করতে পারেন শাহ। বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম দুর্গাপুজোয় আইনশৃঙ্খলা ও উৎসবের পরিবেশ যাতে বজায় থাকে, সে বিষয়েও প্রশাসনিক কর্তাদের সঙ্গে (Amit Shah) আলোচনা হতে পারে।

 

প্রসঙ্গত, দুর্গাপুজো বাঙালির কাছে (Amit Shah)শুধু উৎসব নয়, আবেগ। বছরভর এই কটা দিনের অপেক্ষায় থাকেন সকলে। এবারের পুজো অন্যান্যবারের তুলনায় একেবারে আলাদা। কারণ দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর এটাই প্রথম দুর্গাপুজো। আর সরকার যে বাঙালিকে এই সময়টায় উপহারে ভরিয়ে দিতে চায় তার প্রমাণ (Amit Shah) মিলেছে মহালয়ার সন্ধ্যায়। ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের তরফে আয়োজিত মেগা ইভেন্টের প্রশংসা শোনা গিয়েছে সর্বস্তরে। প্রথমে জানা গিয়েছিল, মহালয়ার সেই মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন অমিত শাহ (Amit Shah)। কিন্তু শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল হয়ে যায়। মহালয়ায় আসতে না পারলেও মহাসপ্তমীতে শাহের এই পুজো পরিক্রমাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি শাসনে প্রথম দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালির আবেগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে গেরুয়া শিবির। শাহের এই সফর সেই বার্তাই আরও স্পষ্ট করবে বলে মনে করছে রাজনৈতিক মহল (Amit Shah)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *