আজকের দিনেতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Kolkata Durga Puja : কলকাতায় এবার রেকর্ড পুজো, ভিড় ও যানজট সামলাতে লালবাজারের মেগা প্ল্যান

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোয় জনজোয়ার সামলাতে তৎপর লালবাজার। এবার কলকাতায় পুজোর সংখ্যা বেড়েছে ৪০০-রও বেশি (Kolkata Durga Puja)। মোট পুজো হচ্ছে ২,৯৮১টি। সেই বিপুল ভিড় সামলাতে মঙ্গলবার তৃতীয়া থেকেই রাস্তায় থাকছে বাড়তি পুলিশ। তবে পুরোদমে পুলিশ নামছে বুধবার চতুর্থীর বিকেল থেকে। বিসর্জন চলবে ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। লালবাজার সূত্রে জানা গিয়েছে, (Kolkata Durga Puja) এবার সবচেয়ে বেশি পুজো হচ্ছে এসএসডি বা যাদবপুর ডিভিশনে, সংখ্যাটা ৬৮৫টি। এরপরেই এসডব্লিউডি বা বেহালা ডিভিশনে ৫৯৮টি। পূর্ব কলকাতায় ৩৩৫, উত্তর কলকাতায় ৩১২, দক্ষিণে ২৫৮, দক্ষিণ-পূর্বে ২০৮, ইস্ট ডিভিশনে ১৯৩, মধ্য কলকাতায় ১২৮, বন্দর এলাকায় ১১৬ এবং ভাঙড় (Kolkata Durga Puja) ডিভিশনে ১৪৮টি পুজো হচ্ছে।

 

মধ্য কলকাতার কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার, অ্যালেন পার্ক-সহ দক্ষিণ কলকাতার বড় পুজো মণ্ডপগুলিতে (Kolkata Durga Puja) জোরদার পুলিশি ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বড় মণ্ডপের কাছে বসছে পুলিশ পিকেট। ভিড় সামলানোর পাশাপাশি মণ্ডপ থেকে বেরিয়ে দর্শনার্থীরা যাতে সঠিক রাস্তা দিয়ে অন্য মণ্ডপে পৌঁছতে পারেন, সেই ব্যবস্থাও করবে পুলিশ।বিকেল চারটে থেকে (Kolkata Durga Puja) পুলিশকর্তা ও আধিকারিকরা ২০ হাজার ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবেন। অনেকেই দিনের বেলাতেই ঠাকুর দেখা সারেন, তাই দিনের ভিড় সামলাতে শহরের ২৭টি বড় মণ্ডপে দিনের বেলাতেও থাকছে পর্যাপ্ত পুলিশ। এছাড়া প্রতি ডিভিশনে গড়ে ১০ থেকে ১৫টি ছোট মণ্ডপেও থাকছে পুলিশ। (Kolkata Durga Puja) সার্জেন্ট বা এএসআই-এর নেতৃত্বে ৪ থেকে ৮ জন পুলিশকর্মী মোতায়েন থাকবেন

 

নিরাপত্তায় মোতায়েন হচ্ছে দু’দফায় ২০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১০টি স্পেশাল রেডিও ফ্লাইং স্কোয়াড, ৩০টি পিসিআর ভ্যান (Kolkata Durga Puja)। ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চলবে এই টহলদার গাড়িগুলি। অগ্নিকাণ্ডের মতো ঘটনায় দমকলের গাড়িকে এসকর্ট করবে পুলিশ। গঙ্গায় ১৫টি ঘাটে টহল দেবে কলকাতা পুলিশের তিনটি লঞ্চ, একটি লঞ্চ নজর রাখবে অন্য ঘাটগুলিতে। ৪২টি ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার দিয়ে (Kolkata Durga Puja) নজরদারি চলবে। প্রতিটি বড় মণ্ডপের সামনে থাকছে পুলিশ সহায়তা কেন্দ্র। এছাড়াও শহরজুড়ে টহল দেবে ৭টি মোবাইল পুলিশ অ্যাসিস্ট্যান্ট ভ্যান, ৬টি জায়গায় থাকছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ, ৯টি জায়গায় কুইক রেসপন্স টিমে থাকছেন কমব্যাট বাহিনী। ১৪টি পুলিশ অ্যাম্বুল্যান্স ও ১৪টি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স, নিখোঁজ শিশু ও প্রবীণদের (Kolkata Durga Puja) জন্য ১০টি মিসিং পার্সন স্কোয়াডের গাড়ি টহল দেবে। ৩২টি মেট্রো স্টেশনের সামনেও থাকছে পর্যাপ্ত পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *