আজকের দিনেবিশ্ব

Drone Attack : ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি উড়িয়ে ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অন্ধকারে ডুবল বিস্তীর্ণ এলাকা

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Drone Attack) দাবি করেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শক্তি-সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে। কিন্তু সেই দাবির পরপরই ইউক্রেন জুড়ে রুশ ড্রোন হামলায় বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ হয়ে গেল। (Drone Attack) শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, দুই দেশ একে অপরের শক্তি কেন্দ্রে হামলা না করার বিষয়ে রাজি হয়েছে। নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এনার্জি সিজফায়ার (Drone Attack) হয়েছে। এই মুহূর্ত থেকেই তা কার্যকর।’

 

এই খবর ট্রাম্পের পোস্ট থেকেই জানতে পেরেছেন বলে বিস্ময় প্রকাশ (Drone Attack) করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, গত রাতে রাশিয়ার কোনও তেল শোধনাগারে আগুন জ্বলেনি, অথচ মধ্যরাতে রাশিয়া ইউক্রেনের একটি গ্যাস উৎপাদন (Drone Attack) কেন্দ্র ও একটি সাধারণ গ্যাস স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে। জেলেনস্কির কটাক্ষ, “এটা পরিষ্কার, পুতিন মনে হয় ট্রাম্পের পোস্টটা পড়েননি। ট্রাম্পের প্রতি এটাই পুতিনের জবাব।” তিনি জানান, ইউক্রেনের বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ ও জল (Drone Attack) সরবরাহ বন্ধ রয়েছে।

 

জেলেনস্কি আরও বলেন, ট্রাম্প ঘোষিত ডিজেল সংক্রান্ত চুক্তি নিয়ে (Drone Attack) আমেরিকা-রাশিয়া আলোচনার বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে কিয়েভ। তাঁর মতে, এই জ্বালানি-যুদ্ধবিরতি কার্যকর হলে তা বৃহত্তর যুদ্ধবিরতির দিকে বড় পদক্ষেপ হতে পারে, (Drone Attack) যদি আমেরিকা সক্রিয় ভূমিকা নিয়ে রাশিয়াকে তা মানতে বাধ্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *