Krishnanagar Rajbari : কৃষ্ণনগর রাজবাড়িতে বন্ধ হল ৩০০ বছরের প্রথা! দশমীতে আর হবে না সিঁদুর খেলা
কিউ ইন্ডিয়া বাংলা, কৃষ্ণনগর :- নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বড় সিদ্ধান্ত (Krishnanagar Rajbari)। স্বামী তথা কৃষ্ণনগরের রাজা সৌমীশচন্দ্র রায়ের প্রয়াণের পর এবছর বিজয়া দশমীতে সিঁদুর খেলায় অংশ নেবেন না রাজবধূ অমৃতা রায়। ফলে বন্ধের মুখে রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার প্রথা। গত মার্চ মাসে প্রয়াত হন কৃষ্ণনগরের রাজা সৌমীশচন্দ্র রায়(Krishnanagar Rajbari)। তাঁর মৃত্যুর পর রাজবাড়িতে এটি প্রথম দুর্গাপুজো, তাই শোকের আবহেই এবারের পুজো। সেই কারণে পুজোর আড়ম্বর ও জৌলুস অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছে (Krishnanagar Rajbari)রাজপরিবার।
রাজবধূ অমৃতা রায় জানিয়েছেন, এবছর তাঁরা গর্ভগৃহে(Krishnanagar Rajbari) প্রবেশ করবেন না এবং পুজো তাঁদের নামেও সংকল্প হবে না। পুজোর সমস্ত দায়িত্ব নিয়েছেন পরিবারের প্রবীণ সদস্য ‘ঠাকুমা’। দেবী প্রতিমার আকারও গত বছরের তুলনায় কিছুটা (Krishnanagar Rajbari)ছোট করা হয়েছে। পাশাপাশি আলোকসজ্জা কম থাকবে এবং রাজবাড়ির ঐতিহ্যবাহী সানাই (Krishnanagar Rajbari)বাজানোও এবছর বন্ধ থাকতে পারে।
সবচেয়ে বড় সিদ্ধান্ত সিঁদুর খেলা নিয়ে। রাজা কৃষ্ণচন্দ্রের (Krishnanagar Rajbari) আমল থেকে বংশানুক্রমে চলে আসা বিজয়া দশমীর সিঁদুর খেলার প্রথা এবছর বন্ধ থাকছে। অমৃতা রায় স্পষ্ট জানিয়েছেন, “সিঁদুর খেলায় অংশ নেব না। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।” তবে তিনি এও জানান, ভবিষ্যতে তাঁর ছেলে বিয়ে করলে এবং নিজের ইচ্ছায় চাইলে এই প্রথা ফের চালিয়ে যেতে পারেন। ছেলের উপর কোনও সিদ্ধান্ত (Krishnanagar Rajbari) তিনি চাপিয়ে দেবেন না। এবছর বিজয়া দশমীতে ঠাকুরমশাই দেবীকে বরণ করবেন। তবে পুজোর আচার-নিয়মে কোনও বদল হচ্ছে না। প্রতিপদ থেকেই শুরু হয়েছে হোম-যজ্ঞ, ভোগ নিবেদন। ষষ্ঠীতে বোধন, সপ্তমী-অষ্টমী-নবমীর পুজো হবে রীতি মেনেই। (Krishnanagar Rajbari)মায়ের ভোগে সাত রকম ভাজা, অন্নভোগ, নবমীতে মাছের মুখ দেখানো ও কুমড়ো বলি— সবই থাকছে। সাধারণ দর্শনার্থীদের জন্য রাজবাড়ির দরজা আগের মতোই খোলা থাকবে বলে জানিয়েছেন অমৃতা।
