Pan-Seared Katla Belly : পুজোর মেনুতে দই কাতলা বা কাতলা কালিয়া ছেড়ে বানিয়ে নিন কাতলার পেটি সেঁকা
কিউ ইন্ডিয়া বাংলা : নিত্যদিনের বাজারের ব্যাগে নামিদামি মাছ থাকুক আর নাই থাকুক কাতলা (Pan-Seared Katla Belly) ঠিক থাকবেই। আর সেই রোজদিন কাতলার ঝোল, কাতলার ঝাল, দই কাতলা বা কাতলা কালিয়া খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গিয়েছে। বাড়ির সদস্যরা চাইছেনা খেতে আর এই সব। তাই একটু অন্যরকম করে যদি বানিয়ে ফেলা যায় তাহলে মন্দ হয়না। (Pan-Seared Katla Belly) সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কাতলার পেটি সেঁকা (Pan-Seared Katla Belly) । বাড়িতে থাকা নিত্যদিনের মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি।

প্রণালী
প্রথমে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। রসুন, কাঁচালঙ্কা, টক দই, পুদিনাপাতা, ধনেপাতা, নুন আর লেবুর রস দিয়ে মিক্সিতে (Pan-Seared Katla Belly) মিহি একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। এরপর কাতলা মাছের পেটি গুলোকে ভাল করে ধুয়ে নুন গুঁড়ো, লেবুর রস, সর্ষের তেল, ছাতু ও বেটে রাখা মিশ্রণটি দিয়ে মাখিয়ে রেখে দিন ৩০ মিনিটের মতো। (Pan-Seared Katla Belly) এরপর মাইক্রোওয়েভ ওভেন ১০ মিনিট ২০০ ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে রাখুন। তারপর প্লেটে বা ট্রেতে সমস্ত মাছ গুলি সাজিয়ে ১৮০-২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় (Pan-Seared Katla Belly) ভাল করে সেঁকে নিন। মাছের ঘায়ে হালকা পোড়ার দাগ চলে আসলে বের করে নিন ওভেন থেকে। ওপর থেকে পেঁয়াজ কুঁচি ও ধনে পাতা কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কাতলার পেটি সেঁকা (Pan-Seared Katla Belly ) ।
