আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : মহালয়ায় স্বস্তি, পুজোয় দুর্যোগ! পঞ্চমী থেকে তুমুল বৃষ্টির আশঙ্কা, নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর মুখে ফের দুঃসংবাদ দিল হাওয়া অফিস (Weather)। গত কয়েকদিন ধরেই রোদ-বৃষ্টির খামখেয়ালিপনায় বিরক্ত আমজনতা। সবার মনেই এক প্রশ্ন, পুজোর প্ল্যানিং ভেস্তে দেবে না তো বৃষ্টি? সুখবর শোনাতে পারল না আলিপুর। নতুন করে নিম্নচাপের (Weather)আশঙ্কা, যার জেরে পঞ্চমী থেকে সপ্তমী ভাসতে পারে বাংলা। গত বছর বৃষ্টিতে ভেসেছিল মহানগর। জলমগ্ন হয়ে পড়েছিল পুজো মণ্ডপগুলো। এবারও কি (Weather)সেই ছবিই ফিরবে? আশঙ্কা বাড়াচ্ছে বঙ্গোপসাগর। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার প্রভাবে পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত তুমুল বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী (Weather)এলাকায় বৃষ্টি বেশি হবে বলে পূর্বাভাস।

 

তবে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপ তৈরির (Weather) পরই বোঝা যাবে তার অভিমুখ কোন দিকে এবং কতটা শক্তিশালী হবে, বাংলায় তার প্রভাব কতটা পড়বে। অন্যদিকে, আগামিকাল শনিবার মহালয়ার দিন স্বস্তি। দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া (Weather)শুষ্কই থাকবে। মাস খানেক আগেই শুরু হয়ে গেছে পুজোর শপিং, ঠিক হয়ে গেছে কোথায় যাওয়া, কী পরা, কী খাওয়া। কিন্তু নিম্নচাপের (Weather)এই পূর্বাভাসে সেই প্ল্যানে জল পড়ার আশঙ্কা। রবিবারের পরই ছবিটা আরও পরিষ্কার হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *