Indian Football : ডুরান্ডের বদলা নিতে মরিয়া মোহনবাগান, ৯০ মিনিটেই শিল্ড জয়ের হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ডার্বির আগে জমে উঠল ময়দান। মুখোমুখি সাক্ষাতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Indian Football) কোচের ফল আপাতত ১-১। তবে ডুরান্ড ফাইনাল জিতে এগিয়ে হাবাস। শিল্ড ফাইনাল তাই বদলার ম্যাচ দিমপেরিসের কাছে। বুধবার সাংবাদিক বৈঠকে ৯০ মিনিটে ফাইনাল জয়ের হুঁশিয়ারি দিলেন (Indian Football) ইস্টবেঙ্গল কোচ। পাল্টা জবাব দিলেন মোহনবাগান কোচও।
হাবাস চান না খেলা অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাক। ৯০ মিনিটেই খেলার (Indian Football) নিয়ন্ত্রণ রেখে জিততে চান তিনি। সাংবাদিক বৈঠকে হাবাস বলেন, “সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ থাকা খুব গুরুত্বপূর্ণ। পুরো ৯০ মিনিট ম্যাচ নিয়ন্ত্রণ করতে হবে। ৯০ মিনিটে ম্যাচ শেষ করতে হবে। (Indian Football) কারণ, ৯০ মিনিটের মধ্যে ম্যাচ জিততে না পারলে অতিরিক্ত সময়ে যেতে হবে। তার পর টাইব্রেকার। সেটা দলের জন্য ভাল নয়।”
ডুরান্ডের ফাইনালকে অতীত মনে করেন হাবাস। তিনি বলেন, (Indian Football) “আমরা ফাইনালের জন্য ১০০ শতাংশ প্রস্তুত। আমার খেলোয়াড়দের উপর বিশ্বাস আছে। এই ম্যাচ ডুরান্ড কাপের ফাইনালের থেকে সম্পূর্ণ আলাদা। দুটো ম্যাচের পরিস্থিতিও এক নয়। তাই আগের ম্যাচের (Indian Football) সঙ্গে তুলনা করার কারণ নেই।” প্রভসুখন সিংহ, আনোয়ার আলি, এডমুন্ডরা সদ্য জাতীয় শিবির থেকে ফিরেছেন। তাঁদের নিয়ে এখনও (Indian Football) ভাবনা চলছে। হাবাস বলেন, “জাতীয় দল থেকে যারা ফিরছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। মানসিক ও শারীরিক ভাবে ওরা কতটা (Indian Football) তৈরি, সেটা দেখেই দল ঠিক করব।”
অন্যদিকে সেমিফাইনালে পঞ্জাবকে টাইব্রেকারে হারিয়েছে মোহনবাগান, (Indian Football) ইস্টবেঙ্গল ৭ গোল দিয়েছে নর্থইস্টকে। তবে সে সব নিয়ে ভাবছেন না দিমপেরিস। তাঁর কাছেও এটা বদলার ম্যাচ। ডার্বির চাপ নিতে নারাজ দুই কোচই, তবে ভিতরে ভিতরে টানটান উত্তেজনা। শিল্ড ফাইনালের আগে (Indian Football) দুই কোচের কথার লড়াইয়ে আরও জমে উঠল ডার্বি। ৯০ মিনিটে জয়ের লক্ষ্য হাবাসের, বদলার লক্ষ্য (Indian Football) দিমপেরিসের। এখন দেখার, মাঠে শেষ হাসি কে হাসে।
