Kabir Suman : একসময় মমতা-ঘনিষ্ঠ, এখন বিজেপির প্রশংসায় কবীর সুমন – ‘নতুন সরকার পাড়ার দিকে নজর দিচ্ছে’
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নতুন রাজ্য সরকারের কাজে খুশি সঙ্গীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)। পাড়ার সমস্যা মেটাতে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর দ্রুত উদ্যোগে মুগ্ধ তিনি। সমাজমাধ্যমে ভিডিয়োবার্তায় বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করলেন একসময় তৃণমূলের সাংসদ থাকা এই শিল্পী(Kabir Suman)। ভিডিয়ো বার্তায় সুমন জানিয়েছেন, তিনি কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সম্প্রতি তাঁর বাড়ির পাশের একটি লম্বা গাছ বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে বিদ্যুতের তারের কাছে চলে আসে। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি টালিগঞ্জের বিজেপি বিধায়ক(Kabir Suman) পাপিয়া অধিকারীর সঙ্গে যোগাযোগ করেন।
সুমনের কথায়, “নতুন বিধায়কের সঙ্গে আমার কোনও পরিচয় ছিল না। এক পরিচিতের (Kabir Suman)কাছ থেকে নম্বর জোগাড় করে হোয়াটসঅ্যাপে সমস্যার কথা জানাই। তিনি কালবিলম্ব না করে এগিয়ে এলেন।” একদিনের মধ্যেই উঁচু গাড়ি পাঠিয়ে গাছ ছাঁটাই, ডালপালা সরানো এবং নিভে যাওয়া রাস্তার (Kabir Suman)আলো সারিয়ে দেওয়া হয়। এই অভিজ্ঞতার পরই বিজেপি সরকারের প্রশংসা করে সুমন (Kabir Suman)বলেন, “নতুন সরকার এসে কাজ করছে। পাড়ার দিকে নজর দিচ্ছে। রাস্তায় ময়লা জমে থাকছে না। জল, বিদ্যুৎ পাচ্ছি।”
সুমনের এই ভিডিয়ো বিধায়ক পাপিয়া অধিকারী নিজের(Kabir Suman) সমাজমাধ্যমে শেয়ার করে লিখেছেন, “এই জন্যই সরকার পাল্টেছে। বিজেপি এসেছে।” উল্লেখ্য, ২০০৯ সালে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন কবীর সুমন এবং একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Kabir Suman)ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
