World News : ইসলামাবাদের নিষেধাজ্ঞায় থোড়াই কেয়ার, ভারতকে আকাশসীমা দিচ্ছে বেজিং
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পহেলগাঁও হামলার পর থেকে ভারতীয় উড়ানের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে (World News)পাকিস্তান, সম্প্রতি ২৪ অক্টোবর পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইসলামাবাদ। এবার বিকল্প পথে পাকিস্তানকে টেক্কা দিতে চিনের (World News)সঙ্গে হাত মেলাচ্ছে ভারত। ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল ভারত। পাল্টা ভারতীয় উড়ানের জন্য নিষেধাজ্ঞা জারি করে (World News)পাকিস্তানও।
এই অবস্থায় বিকল্প রুটের খোঁজে দিল্লি আলোচনা শুরু করেছে বেজিংয়ের সঙ্গে। বিদেশ(World News) মন্ত্রক সূত্রে খবর, এক বছরের বেশি সময়ের জন্য দক্ষিণ-পশ্চিম চিনের মরু-শহর হোটানের আকাশসীমা ব্যবহার নিয়ে কথা চলছে। উভয় (World News)দেশের বিশেষজ্ঞরা এর সুবিধা-অসুবিধা খতিয়ে দেখছেন। মনে করা হচ্ছে, চলতি মাসে ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেই এই নিয়ে কথা বলেন চিনের (World News)প্রেসিডেন্ট শি জিনপিং।
এদিকে দীর্ঘ ৬ বছর পর ফের চালু হয়েছে ভারত-চিন (World News)সরাসরি বিমান পরিষেবা। চিনের সাউদার্ন এয়ারলাইন্স ২১ সেপ্টেম্বর থেকে গুয়াংজু-নয়াদিল্লি রুট চালু করেছে। ইন্ডিগো কলকাতা-গুয়াংজু এবং দিল্লি-গুয়াংজু রুট চালু করেছে। এয়ার ইন্ডিয়াও দিল্লি-সাংহাই সরাসরি উড়ান (World News)ফের চালু করেছে। কোভিড এবং লাদাখ-অরুণাচল সীমান্ত উত্তেজনার পর থমকে যাওয়া ভারত-চিন বিমান যোগাযোগ ফের স্বাভাবিক হচ্ছে। চিনের আকাশসীমা ব্যবহার ভারতের আন্তর্জাতিক উড়ানে সময় ও জ্বালানি দুই-ই বাঁচাবে(World News)।
