West Bengal : শিক্ষক-শিক্ষাকর্মীরাও পাবেন বকেয়া ডিএ, হাই কোর্টে জানাল রাজ্য সরকার
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সরকারি কর্মচারীদের পর এবার সুখবর সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের (West Bengal )শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য। কলকাতা হাই কোর্টে রাজ্য সরকার জানাল, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের(West Bengal ) শিক্ষক-শিক্ষাকর্মীরাও বকেয়া ডিএ পাবেন। তবে প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা চলছে ২০১৭ সাল (West Bengal ) থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী ডিএ-র একটা বড় অংশ ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন সরকারি কর্মীরা। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে মনিটরিং কমিটি (West Bengal )গোটা প্রক্রিয়া তদারকি করছে।
কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মী, পুরসভার (West Bengal )কর্মী সহ ‘গ্রান্ট ইন এড’ কর্মীরা এখনও বকেয়া পাননি বলে অভিযোগ ওঠে। এই বৈষম্যের প্রতিকার চেয়ে হাই কোর্টে মামলা হয়। সেই মামলাতেই রাজ্যের আইনজীবী এদিন জানান, শিক্ষক-শিক্ষাকর্মীদেরও (West Bengal )বকেয়া ডিএ দেওয়া হবে। রাজ্যের এই আশ্বাসে শিক্ষক মহলে স্বস্তি ফিরেছে। আর্থিক ও প্রশাসনিক কারণে সময় (West Bengal )লাগলেও বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।
