Sudip-Kakoli : NCPI-তেও ব্রাত্য সুদীপ-কাকলিরা ! জাতীয় কমিটি থেকে বাদ পড়তেই তুঙ্গে বিতর্ক
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- সুপ্রিম কোর্টে ঝুলছে সাংসদ পদ! এর মধ্যেই জাতীয় কমিটি ঘোষণা করল এনসিপিআই (Sudip-Kakoli)। সাত বিদ্রোহী সাংসদ জায়গা পেলেও, তালিকা থেকে উল্লেখযোগ্যভাবে বাদ গেলেন (Sudip-Kakoli)সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়ের নাম।
ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-এর (Sudip-Kakoli)নয়া জাতীয় কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাম রয়েছে আবু তাহের খান, দেব, ইউসুফ পাঠান, জগদীশ বসুনিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়ের। সাধারণ সম্পাদক হয়েছেন মিতালি বাগ ও বাপি হালদার। (Sudip-Kakoli)সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়।
কিন্তু কেন বাদ সিনিয়ররা? প্রশ্ন উঠছে।(Sudip-Kakoli) এনসিপিআই সভাপতির দাবি, দলের নিয়ম ‘এক ব্যক্তি, এক পদ’। সুদীপ, কাকলিরা সংসদীয় কমিটিতে দলের নেতা ও মুখ্য সচেতক পদে রয়েছেন, তাই জাতীয় কমিটিতে রাখা হয়নি। যদিও তাঁরা(Sudip-Kakoli) বর্ধিত কমিটিতে থাকবেন।
অন্যদিকে, সাংসদ পদ বাঁচাতে স্পিকার ওম বিড়লার(Sudip-Kakoli) কাছে আরও ৪ সপ্তাহ সময় চেয়ে চিঠি দিয়েছেন সুদীপরা। সংসদে এখনও আলাদা দল হিসেবে স্বীকৃতি পায়নি এনসিপিআই। এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, বিজেপি মদত দিলেও (Sudip-Kakoli)এদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। মানুষ এদের আর বিশ্বাস করেন না।
