আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

কাটলো জট, বিকেলে ভোট দিতে পারবেন সস্ত্রীক নন্দলাল বসুর নাতি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,বীরভূম:-  এসআইআর তালিকায় নাম না থাকায় ভোটকেন্দ্রে গিয়েও ভোট না দিয়ে ফিরে আসতে হয়েছিল চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন কে। এই খবর সামনে আসতেই নির্বাচন কমিশনের হস্তক্ষেপে জট কাটল। ভোট দিতে পারবেন তাঁরা। আজ, বিকেল পাঁচটায় তাঁরা ভোট দেবেন বলে খবর।

এদিন বেলায় বোলপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাঁরা। নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা বসু ভোট না দিয়েই বাড়ি ফিরে গিয়েছিলেন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ট্রাইবুনালের রায়ের পরে তাঁদের নাম উঠলেও কেন ভোট দিতে পারলেন না? সেই প্রশ্ন উঠেছিল। কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। চর্চা শুরু হয়েছিল এই বিষয়ে। শেষপর্যন্ত তাঁরা ভোট দিতে পারবেন বলে জানা গিয়েছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য শিল্পাচার্য নন্দলাল বসুর নাতি ও নাতবউয়ের নাম বাদ প্রসঙ্গ উঠেছিল সুপ্রিম কোর্টে। এসআইআর শুনানিতে শীর্ষ আদালতের সাফ নির্দেশ ছিল কমিশনকে নন্দলাল বসুর নাতির করা আপিলে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ট্রাইবুনালের পর ভোটার তালিকায় তাঁদের নামও উঠেছিল।কিন্তু শান্তিনিকেতনের যে ভোটকেন্দ্রে সকালে তাঁরা ভোট দিতে যান, ওই বুথে থাকা ভোটার তালিকায় তাঁদের নাম ছিল না। সেজন্য তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি! এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, কেন তাঁরা ভোট দিতে পারবেন না? শেষপর্যন্ত ভোট না দিয়ে বাড়ি ফিরে এসেছিলেন তাঁরা। এই বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়। এই ঘটনার পরই কমিশনের হস্তক্ষেপে তাঁদের ভোট দেওয়ার ব‍্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *