আজকের দিনেবাংলার আয়না

Murshidabad : নাবালিকা বধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা, মুর্শিদাবাদে ছেলের বাল্যবিবাহ দিয়ে জেলে শ্বশুর

কিউ ইন্ডিয়া বাংলা, মুর্শিদাবাদ :- ফের বাল্যবিবাহের হটস্পট মুর্শিদাবাদ। (Murshidabad) নাবালক ছেলের সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, ওই নাবালিকা বধূ বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা(Murshidabad)।

 

চাঞ্চল্যকর ঘটনাটি ফরাক্কা থানার শিবনগর(Murshidabad) এলাকার। অভিযুক্ত অর্জুন কর্মকার তাঁর নাবালক ছেলের (Murshidabad)সঙ্গে ভবানীপুরের এক নাবালিকার বিয়ে দেন। নাবালক স্বামী বর্তমানে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত। খবর পেয়ে সোমবার রাতে পুলিশ ও আইসিডিএস কর্মীরা অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মঙ্গলবার অভিযুক্ত শ্বশুরকে (Murshidabad)আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

 

পুলিশ জানিয়েছে, মেডিক্যাল রিপোর্টে অন্তঃসত্ত্বা প্রমাণিত হলে(Murshidabad) নাবালক স্বামীর বিরুদ্ধেও পকসো আইনে মামলা হবে। NFHS-5 অনুযায়ী মুর্শিদাবাদে ৫৫.৪% মহিলার বিয়ে হয়েছে ১৮ বছরের আগে, যা জাতীয় গড়ের দ্বিগুণ। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী ২০২৬ সালের প্রথম ৬ মাসে রাজ্যে(Murshidabad) ৬০ হাজার নাবালিকা সন্তান প্রসব করেছে, যার মধ্যে(Murshidabad) মুর্শিদাবাদেই ১২,৮৪৭টি।

 

বাল্যবিবাহ রুখতে রাজ্য সরকার কড়া অবস্থান (Murshidabad)নেওয়ায় জেলাজুড়ে ধরপাকড় শুরু হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, কম বয়সে মা হওয়ায়(Murshidabad) নবজাতকের ওজন কম ও শারীরিক জটিলতা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *