Suruchi Sangha : থিমে ‘ভারত কেশরী’, সুরুচিতে এবার শ্যামাপ্রসাদ! অরূপের পুজো হাত বদলাতেই বড় চমক
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- গত বছর পর্যন্ত যা মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো বলেই পরিচিত ছিল, এবার সেই নিউ আলিপুরের সুরুচি সংঘের (Suruchi Sangha) থিমেই বড় চমক। শিল্প ভাবনায় ফুটে উঠবে ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিকথা (Suruchi Sangha)। থিমের নাম ‘উৎস’।
এবার রাজ্যজুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হয়েছে শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী (Suruchi Sangha)। সেই আবহেই তাঁকে বিশেষ শ্রদ্ধা জানাতে চলেছে সুরুচি সংঘ। শিল্পী অনির্বাণ জানাচ্ছেন, মণ্ডপে থাকবে শ্যামাপ্রসাদের বিরাট মূর্তি, (Suruchi Sangha) থাকবে বাঙালির বিস্মৃতির পাতায় চলে যাওয়া নানা ইতিহাস ও তাঁর জানা-অজানা তথ্য।
দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করলেই ফিরে দেখবেন বঙ্গভঙ্গের ইতিহাস। (Suruchi Sangha) কীভাবে ‘হিন্দু মহাসভা’ ও শ্যামাপ্রসাদ এক আপসহীন গণ আন্দোলনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনমতকে বাংলা ভাগের পক্ষে নিয়ে এসেছিলেন, সেই কাহিনী। ভাইসরয় ওয়াভেলকে লেখা ১৯৪৭ সালের ১৯ মার্চের চিঠিতে গভর্নর (Suruchi Sangha) ফ্রেডরিক বারোজও স্পষ্ট উল্লেখ করেছিলেন, বাংলা ভাগের আন্দোলনের মুখ্য প্রবর্তক ছিলেন শ্যামাপ্রসাদই (Suruchi Sangha)।
শুধু তাই নয়, হিন্দু বাঙালিদের ভারতভুক্ত করার দাবিতে তিনি লিগ, কংগ্রেস ও ব্রিটিশকে এক বন্ধনীতে রেখে সমালোচনা করেছিলেন, (Suruchi Sangha)প্রকাশ্যে সমালোচনা করেছিলেন জিন্নার উগ্রতার রাজনীতিরও। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর মতে, উদারপন্থী হিন্দু হিসেবে তিনি হিন্দুদের ভালোর জন্য ফজলুল হকের সঙ্গে হাত মেলাতেও দ্বিধা করেননি (Suruchi Sangha)।
গতবার এখানেই ফুটে উঠেছিল অনুশীলন সমিতি ও দুর্গাপুজোর ইতিহাস। (Suruchi Sangha)এবার শিল্প ভাবনার মাঝেও দেবী দুর্গা এখানে মহিষাসুরমর্দিনী রূপেই থাকছেন। রাজ্যে পালাবদলের পর বারবার নতুন বিজেপি সরকারের মুখে শোনা গিয়েছে দেশভাগের সময় বঙ্গরক্ষায় শ্যামাপ্রসাদের অবদানের কথা। এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মণ্ডপেও জায়গা করে নিচ্ছেন ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা(Suruchi Sangha)।
