MAMATA – TMC: প্রতীক যুদ্ধে ধাক্কা, নাম-MAMATA-TMC : প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টে মমতা তৃণমূল – কী বলল শীর্ষ আদালত?
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে হাতছাড়া দলের নাম এবং তৃণমূলের ঘাসফুল প্রতীক (MAMATA – TMC)। তারপরই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা গৃহীত হয়েছে। (MAMATA – TMC)
এদিন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, “দলের প্রতীক ফ্রিজ করা হয়েছে (MAMATA – TMC)। ভোটের নোটিফিকেশন জারি করা হয়েছে আগেই। তারই মাঝে ফ্রিজ করা হয়েছে প্রতীক। কী সব চলছে দেখুন।”
আইনজীবীর আর্জির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, “আমরা চেষ্টা করব এই সপ্তাহে শুনানি করার। শুনানির সময়ে আপনি সওয়াল করবেন।”
উল্লেখ্য, ছাব্বিশের ভোটের পর থেকেই তৃণমূলে মুষলপর্ব। জয়ী ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জনই নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করে বেরিয়ে যান। এরপর নাম, প্রতীক ও তহবিল নিয়ে টানাপোড়েন শুরু হয়।
অবশেষে ১৮ সেপ্টেম্বর কমিশন জানায়, জোড়াফুল প্রতীক ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস – কোনওটিরই অস্তিত্ব নেই। মমতার শিবিরের নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘ফুটবলার’। ঋতব্রত শিবিরের নাম ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘খাম’।
৬ অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের হাতে গড়া দল ও প্রতীকের অধিকার ছাড়বেন না বলে জানিয়েছেন মমতা, সেই মামলাই গৃহীত হলো সুপ্রিম কোর্টে।
