Sohini Sarkar : ছুটির দিনে পরিবার ও অনুরাগীদের সুখবর দিলেন সোহিনী, নতুন সদস্য তারকা দম্পতির পরিবারে
কিউ ইন্ডিয়া বাংলা : ছুটির দিনে পরিবার ও অনুরাগীদের সুখবর দিলেন সোহিনী (Sohini Sarkar)। রবিবার সকালে বৃষ্টি ভেজা আবহে সোহিনীর কোলে আসলো পুত্রসন্তান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন সোহিনী। কয়েক মাস আগেই মা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী (Sohini Sarkar)। সেদিন ছিল সোহিনী ও শোভনের দ্বিতীয় বিবাহবার্ষিকী (Sohini Sarkar)।
২০২৪ সালের জুলাই মাসের ১৫ তারিখ ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন (Sohini Sarkar)। সোহিনী সাদা রঙের কুর্তি, খোলা চুলে গোঁজা লাল রঙের ফুল, হালকা সাজ ও শোভনের পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি (Sohini Sarkar)। দুজনে এই সাজে তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আদুরে ছবি শেয়ার করেন সমাজ মাধ্যমে। সেখানেই প্রথম প্রকাশ পায় সোহিনীর বেবি বাম্প। (Sohini Sarkar) এছাড়াও তারকাদম্পতি লিখেছিলেন, “তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।”
অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে গেছেন সোহিনী (Sohini Sarkar)। সন্তানের জন্মের আগে বেবিমুনেও গিয়েছিলেন দম্পতি। সেই অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন তারা। সোহিনী জানিয়েছেন,“আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম (Sohini Sarkar)।” বিয়ের দু’বছর পরে এখন তিন জনের সংসার হলো শোভন-সোহিনীর। তাদের সমাজ মাধ্যমে করা পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগী ও সহকর্মীরা (Sohini Sarkar)।
