REJINAGAR BY ELECTION : ইতিহাসে প্রথম! ২৯ বছরে প্রথমবার মমতাহীন ভোট বাংলায়, রেজিনগরেও প্রার্থী প্রত্যাহার
কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর :- নন্দীগ্রামের পর এবার রেজিনগর (REJINAGAR BY ELECTION)। উপনির্বাচনের আগে জোড়া ধাক্কা মমতা শিবিরে। মনোনয়ন প্রত্যাহার করে নিলেন রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। এর ফলে বঙ্গ রাজনীতির ২৯ বছরের ইতিহাসে প্রথমবার কোনও নির্বাচন হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়াই (REJINAGAR BY ELECTION)।
নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করার পর দুই শিবিরকে নতুন নাম ও প্রতীক দিয়েছে (REJINAGAR BY ELECTION)। কালীঘাটপন্থী শিবিরের নতুন নাম হয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ‘ফুটবলার’। এই নতুন প্রতীকেই আপত্তি প্রার্থীদের। (REJINAGAR BY ELECTION)
শুক্রবার প্রথমে নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার করেন মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। ওই দিনই সন্ধ্যায় নন্দীগ্রামে ‘সিস্টার পার্টি’ কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রেজিনগর নিয়ে তিনি বলেছিলেন, “পরে দেখব।” তারপর থেকেই জল্পনা তৈরি হয়, রেজিনগরেও কি একই পথে হাঁটবেন প্রার্থী?
সেই জল্পনাই সত্যি হল শনিবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সকালে প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন রবিউল। কারণ হিসেবে তিনি বলেন, “নয়া প্রতীক মিলেছে, তা মানুষকে চেনানো মুশকিল হবে। কর্মীদের নামানো যাচ্ছে না, তাঁদের উপর চাপ আছে। ভোট করব কী করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি।”
দুই কেন্দ্রেই প্রার্থী প্রত্যাহারের ফলে নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন কার্যত মমতাহীন হতে চলেছে। নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন জানালেও রেজিনগর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।
