RABIUL ALAM CHAUDHURY : নাটকীয় ইউটার্ন রেজিনগরে! মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এলেন রবিউল
কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর :- উপনির্বাচনের নাটকে নয়া মোড় রেজিনগরে (RABIUL ALAM CHAUDHURY)। মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করেও ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী (RABIUL ALAM CHAUDHURY)। জানালেন, তিনি ভোটযুদ্ধেই থাকছেন।
শুক্রবার থেকেই জল্পনা চলছিল রেজিনগর আসন থেকে সরে দাঁড়াবেন রবিউল (RABIUL ALAM CHAUDHURY)। শনিবার সকালে তিনি নিজেই জানান, কর্মীরা না থাকায় এবং কর্মীদের উপর চাপ থাকায় তিনি প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
ঘণ্টা কয়েকের মধ্যেই বদলে যায় ছবি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা হওয়ার পরই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি (RABIUL ALAM CHAUDHURY)। রবিউল বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি লড়াই করব। নতুন প্রতীক নিয়ে লড়াই হবে। আমরা আগেও অনেক নির্বাচন করেছি। অল্প কর্মী নিয়ে হলেও লড়ব। কর্মীরা সামলে নেবে।”
উল্লেখ্য, নির্বাচন কমিশন ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও প্রতীক ফ্রিজ করায় মমতাপন্থীরা ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামে এবং ‘ফুটবলার’ প্রতীকে লড়ছেন। রবিউল সেই প্রতীকেই লড়বেন।
অন্যদিকে নন্দীগ্রামে মমতার প্রার্থী ইতিমধ্যেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সেখানে মমতার দল কংগ্রেসকে সমর্থন করবে বলে জানা গেছে।
রবিউলের এই ইউটার্নের ফলে রেজিনগর উপনির্বাচন ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে রবিউলের লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ২৯ বছরের রাজনৈতিক ইতিহাসে মমতা ছাড়া ভোটের যে জল্পনা তৈরি হয়েছিল, তা আপাতত স্থগিত।
