আজকের দিনেবিশ্ব

IND VS PAK : আরব সাগরে কলকাতাকে ধাক্কা মেরে বেকায়দায় পাক রণতরী! ‘আমরা মারলে ডুবে যেত’, হুঙ্কার বিশেষজ্ঞদের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- উত্তর আরব সাগরে ভারতের সবচেয়ে শক্তিশালী রণতরী আইএনএস কলকাতাকে ধাক্কা মারতে গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস হুনাইন (IND VS PAK )। ঘটনায় কড়া নিন্দা করেছে ভারত, বিশেষজ্ঞরা বলছেন ভারত পালটা মারলে ডুবে যেত পাক রণতরী (IND VS PAK )।

 

সূত্রের খবর, সমুদ্রে দীর্ঘক্ষণ ধরে আইএনএস কলকাতাকে অনুসরণ করছিল পাক যুদ্ধজাহাজ পিএনএস হুনাইন (IND VS PAK )। একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও তা উপেক্ষা করে হঠাৎ গতি বাড়িয়ে ভারতীয় রণতরীর দিকে এগিয়ে আসে এবং আড়াআড়িভাবে গতিপথ বদল করে ধাক্কা মারে (IND VS PAK )।

এই ঘটনাকে ‘ডেভিড বনাম গোলিয়াথ’ বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞ সন্দীপ উন্নিথান জানিয়েছেন, পাক রণতরীর ওজন ২৬০০ টন, আর আইএনএস কলকাতা ৭৪০০ টনের ‘মনস্টার’। তিনি বলেন, “যদি আইএনএস কলকাতা পালটা দিত, তাহলে পাক রণতরী তছনছ হয়ে ডুবে যেত।”

বিদেশমন্ত্রক এই ঘটনার কড়া নিন্দা করে জানিয়েছে, পাক নৌসেনার এই আচরণ ১৯৯১ সালের ভারত-পাক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন এবং এটি ‘অগ্রহণযোগ্য’ ও ‘অপেশাদার’।

ধাক্কার জেরে ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে পিএনএস হুনাইন। আরব সাগরে পাকিস্তানের এই উস্কানিমূলক আচরণে উত্তেজনা বাড়লেও, ভারতীয় নৌসেনার সংযমের প্রশংসা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *