আজকের দিনেবাংলার আয়না

SUMANA SARKAR : ভুয়ো ডাক্তার বিতর্কে এবার এফআইআর-এর পথে স্বাস্থ্য দফতর, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতাকে তুলোধোনা সুমনার

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– ভুয়ো ডাক্তারি ডিগ্রি কাণ্ডে এবার সরকারিভাবে এফআইআর দায়ের করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর (SUMANA SARKAR)। বৃহস্পতিবার এমনটাই জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার (SUMANA SARKAR)। একই সঙ্গে রাজ্যে ভুয়ো চিকিৎসকদের বাড়বাড়ন্তের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার (SUMANA SARKAR)জানান, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় শহরে ফিরলেই এফআইআর দায়ের হবে। তার পরেই তিনি বলেন, “রাজ্যে ভুয়ো চিকিৎসকদের বাড়বাড়ন্ত কেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ্ত রায়, যিনি এখন ডাক্তার কাউন্সিলের সভাপতি হয়ে বসে রয়েছেন।”

উল্লেখ্য, সম্প্রতি ৫ জন ভুয়ো চিকিৎসকের হদিস দেয় অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম (এপিএইচএন)। তাদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার প্রতারণা, অন্যের নাম-পরিচয় ভাঙানো, নথি জাল ও ষড়যন্ত্রের ধারায় তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানা। ইতিমধ্যেই ওই ৫ জনের রেজিস্ট্রেশন বাতিল করেছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল।

এপিএইচএন-এর সম্পাদক রাজীব পাণ্ডে কাউন্সিলের সভাপতি, সম্পাদক, রেজিস্ট্রার, বিধায়ক-সদস্য সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সভাপতি কৌশিক চাকিও। এপিএইচএন-এর দাবি, কাউন্সিলের দায়িত্বে গাফিলতির কারণেই ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে ভুয়ো রেজিস্ট্রেশন উত্তরোত্তর বেড়েছে। যদিও কাউন্সিল সভাপতি সুদীপ্ত রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ৫ জনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

এই ঘটনায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বলে হুঁশিয়ারি দিয়ে সুমনা বলেন, “বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। মুখ্যমন্ত্রী পাশে আছেন। দেখতে থাকুন কী খেলা হয়! দুর্নীতি নিয়ে আমাদের জিরো টলারেন্স। দেখুন কী করে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *