IFA Shield : প্রকাশিত হল আইএফএ শিল্ডের সূচি, কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল ?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আইএফএ শিল্ডের প্রস্তাবিত সূচি প্রকাশ করল আইএফএ। ছয় দল নিয়ে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের শিল্ড। গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে না দুই প্রধান।(IFA Shield)
আইএফএ-র ঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল, মহামেডান ও পাঞ্জাব এফসি এবং গ্রুপ বি-তে রয়েছে মোহনবাগান, শ্রীনিধি ডেকান ও নর্থ-ইস্ট ইউনাইটেড। টুর্নামেন্টের প্রথম ম্যাচ ২২ সেপ্টেম্বর মহামেডান বনাম ইস্টবেঙ্গল, এরপর ২৩ সেপ্টেম্বর মোহনবাগান নামছে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর মহামেডানের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি, ২৬ সেপ্টেম্বর শ্রীনিধি ডেকানের মুখোমুখি নর্থ-ইস্ট ইউনাইটেড, ২৮ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে এবং ২৯ সেপ্টেম্বর মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড।(IFA Shield)
দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। ফাইনালের দিন এখনও ঘোষণা করেনি আইএফএ, তবে সূত্রের খবর কলকাতায় ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচের মাঝে ৪ অক্টোবর ফাইনাল আয়োজনের পরিকল্পনা করছেন কর্তারা।
ইদানিং বিভিন্ন টুর্নামেন্টে গ্রুপ পর্বেই ডার্বি আয়োজনের প্রবণতা থাকলেও আইএফএ শিল্ডে সেই পথে হাঁটেনি আইএফএ। দুই প্রধানকে আলাদা গ্রুপে রেখে ফাইনালে ডার্বির সম্ভাবনা জিইয়ে রাখা হল।(IFA Shield)
