বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমাভারত

KALIGHAT TEMPLE : ভল্টের চাবি উধাও ১৯৮০ থেকেই! কালীঘাট কাণ্ডে এবার সুপ্রিম দরবারে সাবর্ণ পরিবার

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কালীঘাট মন্দিরের গয়না-বিতর্কে নয়া মোড় (KALIGHAT TEMPLE )। এবার সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের দ্বারস্থ হল সাবর্ণ রায়চৌধুরী পরিবার। সিবিআই তদন্তের দাবিতে চিঠি দিলেন পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী।

চিঠিতে দুটি দাবি করা হয়েছে – হয় কালীঘাটের যাবতীয় অনিয়ম ও দুর্নীতির তদন্ত সিবিআইকে দেওয়া হোক, না হলে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতির নেতৃত্বে বিশেষ সিট গঠন করা হোক (KALIGHAT TEMPLE)। পাশাপাশি সুপ্রিম কোর্টের নিয়ম মেনে জেলা জজ, কেন্দ্র-রাজ্য প্রতিনিধি, সাবর্ণ পরিবারের সদস্য ও বিশিষ্টজনদের নিয়ে নতুন পরিচালন কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে।

সাবর্ণদের অভিযোগ, মায়ের গয়নাগাটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্টে থাকলেও ১৯৮০ সাল থেকে তার চাবিই পাওয়া যাচ্ছে না (KALIGHAT TEMPLE)। ভিতরে কী আছে, তা-ও অজানা। ২০১৪ সালের পর মন্দির কমিটির নির্বাচনও হয়নি। গর্ভগৃহে ঢুকে ছবি-ভিডিও তোলায় মন্দিরের গরিমা নষ্ট হচ্ছে বলেও অভিযোগ। দেবর্ষি রায়চৌধুরী জানান, “জেলা জজকে জানিয়েও জবাব না পেয়ে সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হলাম, এরপরও সাড়া না পেলে জনস্বার্থ মামলা করব।”

২০০৬ সালেও প্রণামীর টাকা নিয়ে হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল। প্রায় ২০ বছর পর ফের একই অভিযোগে সরব প্রতিষ্ঠাতা পরিবার। এবার সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *