আজকের দিনেবিশ্বরাজনীতি

US Missile Strike : ইরানের বিয়েবাড়িতে মার্কিন মিসাইল হামলা, হরমুজ নিয়ে বড় দাবি ট্রাম্পের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফের যুদ্ধের আগুনে মধ্যপ্রাচ্য। মঙ্গলবার রাতভর ইরানে বিমান হানা চালায় আমেরিকা। দক্ষিণ ইরানের সিরিকে একটি বিয়েবাড়িতে মিসাইল আছড়ে পড়ার খবর মিলেছে। পালটা জর্ডন, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান।(US Missile Strike)

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার প্রত্যাঘাত হিসেবেই তেহরান-সহ একাধিক এলাকায় এই হামলা। ইরানের দাবি, পালটা হামলায় ২ মার্কিন সেনার মৃত্যু হয়েছে, যদিও আমেরিকা তা অস্বীকার করেছে। হামলার পর বিশ্ববাজারে অশোধিত তেলের দাম ফের বেড়েছে।(US Missile Strike)

হামলার পর ট্রুথ সোশালে ট্রাম্প জানান, “হরমুজ প্রণালীর প্রায় পুরোটাই এখন আমাদের দখলে। ইরানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস। এখন ওরা চুক্তি সই করল কিনা তাতে কিছু যায় আসে না।” ইরানের সঙ্গে আর কোনও আলোচনা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।(US Missile Strike)

ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে বারবার হরমুজ দখলের দাবি করেছে আমেরিকা, যা খারিজ করেছে ইরান। বিয়েবাড়িতে হামলার কড়া নিন্দা করে তেহরান জানিয়েছে, হরমুজের উপর নিজেদের কর্তৃত্ব আরও দৃঢ় করবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *