SUVENDU-MAMATA : হাইকোর্টের নির্দেশ অমান্য মমতার! মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বিতর্কে জড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোডে সভা করার ক্ষেত্রে হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত ভাঙার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে মমতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (SUVENDU-MAMATA)।
শুক্রবার কালীঘাট তৃণমূলের তরফে ক্যাথিড্রাল রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সভার জন্য কলকাতা হাইকোর্টের তরফে একাধিক শর্ত দেওয়া হয়েছিল — রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখতে হবে, ১৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না এবং দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে সভা শেষ করতে হবে। (SUVENDU-MAMATA)
অভিযোগ, মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ইশারাতেই রাস্তার ওপারে গাছের নিচে দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে মঞ্চের দিকে চলে আসেন। এতে গোটা ক্যাথিড্রাল রোড বন্ধ হয়ে যায় এবং যান চলাচল সম্পূর্ণ থমকে যায়। (SUVENDU-MAMATA)
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দেখলেন তো আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টের অর্ডার ভাঙলেন। আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্টার করতে। আর ওঁনার বিরুদ্ধে হাইকোর্টে মুভ করতে। ছাড়া হবে না।”
প্রসঙ্গত, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য কালীঘাট ও ঋতব্রত – দুই শিবিরই হাইকোর্টে আবেদন করেছিল। আদালত ঋতব্রত শিবিরকে রানি রাসমণি রোডে এবং কালীঘাট শিবিরকে ক্যাথিড্রাল রোডে সভার অনুমতি দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ ভাঙার অভিযোগে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটছে সরকার।
