আজকের দিনেখেলাবিশ্বভারত

Team India To Face Panama : সেপ্টেম্বরেই বড় পরীক্ষা, বিশ্বকাপ খেলা পানামার মুখোমুখি টিম ইন্ডিয়া !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বিশ্বকাপের আগে বড় সুযোগ ভারতীয় ফুটবল দলের। ব্রাজিল ম্যাচের আগেই বিশ্বকাপ খেলা পানামার মুখোমুখি হবে খালিদ জামিলের দল। ম্যাচের দিন ঘোষণা করল এআইএফএফ।(Team India To Face Panama)

৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামবে ভারত। তার আগে ২৬ সেপ্টেম্বর ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচে প্রতিপক্ষ পানামা। বিশ্বের ৪৪ নম্বর দলের বিরুদ্ধে খেলবেন গুরপ্রীত সিং সান্ধু, রাহুল বেকে, মহেশ সিংহরা। ম্যাচের ভেন্যু এখনও জানানো হয়নি। ভারত সফরের কথা পানামার ফুটবল সংস্থাও সরকারিভাবে ঘোষণা করেছে।(Team India To Face Panama)

এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেন, “ব্রাজিল ম্যাচের আগে পানামার বিরুদ্ধে খেলাটাও কঠিন হবে। পানামা বিশ্বের সেরা ৫০টি দলের একটি। সাধারণত আমরা এমন মানের দলগুলির সঙ্গে খেলার সুযোগ পাই না। তাই এই ফিফা উইন্ডোটা আমাদের জন্য বিশেষ।”(Team India To Face Panama)

প্রথমবার পানামার সঙ্গে খেলবে ভারত। এটি হবে দক্ষিণ আমেরিকার নবম দেশ, যাদের বিরুদ্ধে খেলছে ভারত।

পানামা ও ব্রাজিল ম্যাচের পর নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। ১২ এবং ১৫ নভেম্বর কিউয়িদের বিরুদ্ধে দুটি ম্যাচ। অর্থাৎ দেড় মাসের মধ্যে গত বিশ্বকাপে খেলা তিনটি দলের বিরুদ্ধে চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন সন্দেশ ঝিঙ্ঘানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *