JADAVPUR UNIVERSITY : যাদবপুর কাণ্ডের তদন্তে ক্যাম্পাসে পুলিশ, রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক এসিপির
কিউ ইন্ডিয়া বাংলা, যাদবপুর :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষের ঘটনার তদন্তে ক্যাম্পাসে পুলিশ (JADAVPUR UNIVERSITY) । সিসিটিভি ফুটেজ সংগ্রহ নিয়ে রেজিস্ট্রারের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করলেন এসিপি মনোজ কুমার ঝা।
গত বুধ ও বৃহস্পতিবার ফেটসুর জিবি মিটিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস (JADAVPUR UNIVERSITY)। এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পতাকা পোড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম ভাঙার ঘটনা ঘটে।
এই ঘটনার তদন্তে সোমবারই ক্যাম্পাসে গিয়ে (JADAVPUR UNIVERSITY) সিসিটিভি ফুটেজ চায় পুলিশ। মঙ্গলবার ফের ক্যাম্পাসে যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) মনোজ কুমার ঝা। তিনি রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের সঙ্গে কথা বলেন। নির্দিষ্ট কয়েকটি সিসিটিভির ফুটেজ কীভাবে সংগ্রহ করা হবে তা নিয়ে আলোচনা হয়।
রেজিস্ট্রার জানান, “কনফিডেনশিয়াল কিছু বিষয় রয়েছে। তবে পুলিশ যা যা চেয়েছে তা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।” উপাচার্য অসুস্থ থাকায় তিনিই পুলিশের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি। এর আগে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আর্টস হস্টেলের ভিতরের কিছু দেশবিরোধী স্লোগান ও ছবি নিয়ে আপত্তি তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, ফুটেজ খতিয়ে দেখে সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
