SHAH-SUVENDU : কাওয়াখালিতে ৫ দিনের আইনি প্রদর্শনীর প্রস্তুতি জোরদার, যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী,মুখ্যমন্ত্রী শুভেন্দু
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্বপূর্ণ শিলিগুড়ির কাওয়াখালিতে ৫ দিনের একটি আইনি প্রদর্শনী ও সচেতনতামূলক শিবিরের প্রস্তুতি জোরদার হয়েছে। আগামী ২ আগস্ট এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দিতে পারেন। তাঁর সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। (SHAH-SUVENDU)
আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই শিবিরে বাংলায় ও হিন্দিতে আইনি সচেতনতা বিষয়ক নাটক মঞ্চস্থ হবে। তার মধ্যে একটি নাটক স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতেই প্রদর্শিত হতে পারে। (SHAH-SUVENDU) শুধু সচেতনতা শিবিরই নয়, উত্তরবঙ্গের ‘চিকেনস নেক’ নামে পরিচিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ব্যবস্থাও অমিত শাহ পর্যালোচনা করতে পারেন বলে সূত্রের খবর।
কয়েক দিন আগেই অমিত শাহ শিলিগুড়ি সফরে এসে বিএসএফ, এসএসবি, পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন এবং ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সেই কারণেই কাওয়াখালির এই কর্মসূচিকে ঘিরে প্রশাসন ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। (SHAH-SUVENDU)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্ভাব্য উপস্থিতি (SHAH-SUVENDU) ঘিরে কাওয়াখালির এই আইনি শিবিরের রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব অনেকটাই বেড়েছে। শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আইনি সচেতনতা পৌঁছে দেওয়ার পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়েও বড় বার্তা দিতে পারে এই কর্মসূচি।
