আজকের দিনেতিলোত্তমা

ANANTA MAHARAJ : নেতাজি ‘অপমান’ বিতর্কে বঙ্গবিভূষণ কাড়ল সরকার, কেড়ে নেওয়া হল অনন্ত মহারাজের সম্মান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘অপমান’ করার অভিযোগে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের (ANANTA MAHARAJ)  কাছ থেকে বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করল শুভেন্দু সরকার। বৃহস্পতিবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। ২০১৬ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এই সম্মানে ভূষিত করেছিলেন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে ভাষাদিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের (ANANTA MAHARAJ) হাতে বঙ্গবিভূষণ তুলে দেন। রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির মধ্যে এটি অন্যতম।

সম্প্রতি নেতাজিকে নিয়ে করা মন্তব্যের জেরে বিতর্কে জড়ান অনন্ত মহারাজ (ANANTA MAHARAJ)। সেই প্রেক্ষিতেই সরকার সিদ্ধান্ত নেয় তাঁর বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার। বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান বাতিল করা হল।

এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নেতাজির মতো জাতীয় নেতার অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

একদা মমতা সরকারের দেওয়া সম্মান, এখন শুভেন্দু সরকারের হাতেই প্রত্যাহার। নেতাজি বিতর্ককে কেন্দ্র করে বঙ্গবিভূষণ কাড়ার এই সিদ্ধান্ত ছাব্বিশের ভোটের আগে রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *