আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারত

Independence Day : স্বাধীনতা দিবসে লোকভবনে ৪ হাজার আমন্ত্রিত, অনুষ্ঠানে থাকবে আরও ৫ রাজ্য – নবান্নের গুচ্ছ গাইডলাইন !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- এবারের স্বাধীনতা দিবসে একটু অন্যরকম ছবি। শুধু রাজ্যের বিশিষ্টরাই নন, রেড রোডের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন আরও ৫ রাজ্যের প্রতিনিধি। লোকভবনে হবে ৪ হাজারের জমায়েত। কেন্দ্রের নির্দেশ মেনে নবান্নও জারি করেছে গুচ্ছ গাইডলাইন।

সোমবার কেন্দ্রের তরফে সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্য পাঁচটি রাজ্যকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে হবে। সঙ্গে থাকবে সাংস্কৃতিক ও খাবারের উৎসব।

নবান্ন সূত্রে খবর, এর মাধ্যমে রাজ্যগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত করাই লক্ষ্য। তবে কলকাতায় রেড রোডের অনুষ্ঠানে কোন ৫ রাজ্যের প্রতিনিধি থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী, রাজ্য, জেলা, মহকুমা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে সকাল ৯টার পর অনুষ্ঠান শুরু হবে। রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী, জেলা স্তরে মন্ত্রী বা জেলাশাসক, মহকুমা ও ব্লক স্তরে সংশ্লিষ্ট আধিকারিক এবং গ্রাম স্তরে পঞ্চায়েত প্রধান পতাকা উত্তোলন করবেন।

সঙ্গে রয়েছে ‘স্বচ্ছ ভারত’ অভিযান। প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ স্থানে ১ মাস ধরে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ। স্কুল পড়ুয়া, এনএসএস, এনসিসি, যুব সংগঠনদের যুক্ত করার কথা বলা হয়েছে। জোর দেওয়া হয়েছে বৃক্ষরোপণেও।

সন্ধ্যা ৬টার পর রাজ্যভবনে ‘অ্যাট হোম’ অনুষ্ঠান। সেখানে দিব্যাঙ্গজন, পদ্ম পুরস্কারপ্রাপ্ত, শহিদ পরিবার, অলিম্পিক পদকজয়ী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, মহিলা সরপঞ্চ, গবেষক সহ ২৫ থেকে ৫০ জন বিশেষ অতিথির জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে।

দেশাত্মবোধ বাড়াতে সারা দেশে প্রায় ৩৪৩টি গুরুত্বপূর্ণ স্থানে ব্যান্ডের অনুষ্ঠান হবে। স্থানীয় প্রশাসনকে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রের নতুন নিয়মে এবারের স্বাধীনতা দিবসে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’র বার্তাই উঠে আসছে। রেড রোড থেকে গ্রাম পঞ্চায়েত – সর্বত্র একই নিয়মে পালন হবে ১৫ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *