MODI: মোদি-ভ্যান্স ফোনালাপ! ভারত-আমেরিকা কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্স (MODI) । দুই দেশের ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-কে আরও মজবুত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভ্যান্স দম্পতিকে সন্তান জন্মের শুভেচ্ছাও জানিয়েছেন মোদি।
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি (MODI) । তিনি লিখেছেন, “Received a phone call from US Vice President JD Vance. We discussed ways to further deepen India-US Comprehensive Global Strategic Partnership across key areas.” আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে কথা হয়। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি এবং বিশ্বব্যাপী সহযোগিতার বিষয়গুলি এই অংশীদারিত্বের মূল ভিত্তি। ফোনালাপে দুই নেতাই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
একই সঙ্গে ভ্যান্স এবং তাঁর স্ত্রী সেকেন্ড লেডি উষা ভ্যান্সকে তৃতীয় সন্তানের জন্মের জন্য অভিনন্দন জানিয়েছেন মোদি। তিনি লিখেছেন, “Warmly congratulated him and the Second Lady on the birth of their son and conveyed best wishes to the entire family.”
ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এটি আরও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতেই এই আলাপ বলে মনে করছে কূটনৈতিক মহল।
একদিকে কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার আলোচনা, অন্যদিকে ব্যক্তিগত পর্যায়ে উষ্ণ শুভেচ্ছা। মোদি-ভ্যান্সের এই ফোনালাপ ফের বুঝিয়ে দিল, ভারত-আমেরিকা সম্পর্ক এখন শুধু কূটনীতি নয়, ব্যক্তিগত উষ্ণতারও।
