আজকের দিনেবিশ্বরাজনীতি

Mojtaba Khamenei : কোনও হদিশ নেই! ৫ মাস ধরে নিখোঁজ ইরানের সুপ্রিম লিডার, কোথায় লুকিয়ে মোজতবা খামেনেই ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:-আমেরিকা-ইজরায়েলের হামলায় আয়াতোল্লা খামেনেই এর মৃত্যুর পর দায়িত্ব নেওয়ার পর থেকে গত ৫ মাসে একবারও জনসমক্ষে আসেননি ইরানের নতুন সুপ্রিম লিডার ৫৬ বছরের মোজতবা খামেনেই। তাঁকে খুঁজতে একাধিক আন্তর্জাতিক মহল উঠেপড়ে লেগেছে, কিন্তু কোনও ডিজিটাল চিহ্নই নেই। জল্পনা, তিনি কি তেহরানের গোপন বাঙ্কারে?

ফেব্রুয়ারির হামলার পর থেকেই নিখোঁজ মোজতবা। শেষ খবর ছিল তিনি গুরুতর আহত। তারপর থেকেই পুরোপুরি ‘ডিজিটাল ব্ল্যাকআউট’।

সূত্রের দাবি, ‘‘এই ৫ মাস ধরে কোনও ফোন নেই, ল্যাপটপ নেই এবং কোনও ডিজিটাল চিহ্নটুকুও নেই।” নিজেকে প্রযুক্তি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছেন তিনি। নিজের বিশ্বস্ত সহযোগীদের মাধ্যমে শুধু হাতে লেখা নোট পাঠাচ্ছেন। ফলে তাঁর অবস্থান শনাক্ত করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

অনুমান করা হচ্ছে, তেহরানের অত্যন্ত সুরক্ষিত কোনও গোপন বাঙ্কারে লুকিয়ে আছেন। আবার কেউ কেউ বলছেন, ইরানের পবিত্র শহর কোমের কাছে সুড়ঙ্গ নেটওয়ার্কের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছেন। মাঝে জল্পনা উঠেছিল তাঁকে ইরান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার সত্যতা নিয়ে প্রশ্ন আছে।

আন্তর্জাতিক নজরদারির কারণেই বাবার শেষকৃত্যেও যোগ দেননি মোজতবা। তবে ইরানের প্রেসিডেন্ট সম্প্রতি তাঁর সঙ্গে সাক্ষাতের দাবি করলেও, সেই দাবির পক্ষে কোনও অকাট্য প্রমাণ মেলেনি।

আপাতত মোজতবার অবস্থান ‘রহস্য’। ৫ মাস ধরে তাঁর কোনও খোঁজ মেলেনি। কড়া নিরাপত্তা ও ডিজিটাল বিচ্ছিন্নতাই তাঁকে এতটা অদৃশ্য করে তুলেছে। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কোথা থেকে দেশ চালাচ্ছেন, তা জানতে এখন গোটা বিশ্বের নজর তেহরানের দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *