আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

FIR : মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য: গ্রেফতার বিজেপি নেতা পবিত্র সরকার, বিজেপির অন্দরেই জোড়া এফআইআর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার হলেন গোবরডাঙ্গার বিজেপি নেতা পবিত্র সরকার। ঘটনার জেরে রাজনৈতিক মহলে শোরগোল। আরও চাঞ্চল্য ছড়িয়েছে একই ঘটনায় বিজেপির দুই গোষ্ঠীর আলাদা এফআইআর দায়েরকে ঘিরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পবিত্র সরকার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু আপত্তিকর পোস্ট করেন। পোস্টগুলি দ্রুত ভাইরাল হয় এবং সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসন ও বিজেপির অন্দরেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার গোবরডাঙ্গা থানার পুলিশ পবিত্র সরকারকে গ্রেফতার করে।

এখানেই শেষ নয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দুই ভিন্ন গোষ্ঠী পৃথকভাবে দুটি এফআইআর দায়ের করেছে। একটি পক্ষ পবিত্র সরকারের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অভিযোগ জানিয়েছে, অন্য পক্ষও আলাদা করে মামলা রুজু করেছে। একই ঘটনায় দলের অন্দরে দুটি এফআইআর দায়ের হওয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা আরও জোরালো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি খতিয়ে দেখা হচ্ছে। আইটি আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গ্রেফতার থেকে শুরু করে দলীয় কোন্দল প্রকাশ্যে আসা – গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপির স্থানীয় নেতৃত্ব। পুলিশের তদন্তের পাশাপাশি রাজনৈতিক চাপানউতোরও বাড়ছে। এই মামলার পরবর্তী গতিপ্রকৃতির দিকে নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *