আজকের দিনেভারত

Sonam Wangchuk: অনশনের ১৯ দিন ! সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ১৯ দিন পার হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রায় গোটা দেশ। ওজন কমেছে আট কেজি। দ্রুত খাবার না খাওয়ানো হলে মৃত্যু পর্যন্ত হতে পারে সোনম ওয়াংচুকের। এখনও পর্যন্ত কেন্দ্রকে এই নিয়ে কোনও উচ্চবাচ্য করতে দেখা যায়নি। এবার এই নিয়ে তোপ দাগল দিল্লি হাইকোর্ট। আদালতের স্পষ্ট বার্তা প্রত্যেক নাগরিকের জীবন মূল্যবান। তাই নিয়মিত মেডিক্যাল পরীক্ষা করাতে হবে। দিতে হবে প্রয়োজনীয় মেডিসিন। তাঁর জীবন বাঁচানোর সব রকম চেষ্টা করবে কেন্দ্র সরকার।‘

সোনম সোনম ওয়াংচুকের অনশন ভাঙাতে দ্রুত হস্তক্ষেপের দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী রাকেশকুমার সাইনি। তিনি আদালতে দাবি করেন, সোনমের মৃত্যু হলে তা দেশ ও বিশ্বের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় হবে। তাই অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপের করুন কেন্দ্র সরকার। সেই মামলাতেই দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে স্পষ্ট করে জানিয়ে দেয়, সোনম ওয়াংচুকের জীবন বাঁচারে যা যা করণীয় সব করতে হবে কেন্দ্র সরকারকে’। এদিন মামলার শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্বীকার করে নেন, ওই সমাজকর্মীর স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবরও রাখছে না সরকার। তবে তিনি জানান, “সোনমের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। তবে কখনও সেটা সরকারি চিকিৎসক করেন। কখনও বেসরকারি হাসপাতালের চিকিৎসক।”  এর পরেই দিল্লি হাইকোর্ট বলে, আমরা চাই সরকারি চিকিৎসকেরাই ওই ব্যক্তির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। সেই রিপোর্টের ভিত্তিতে যদি সরকারকে হস্তক্ষেপ করতে হয়, দয়া করে সেটা করুন। সেই স্বীকারোক্তির পর দিল্লি হাই কোর্ট বলে, “আমরা চাই প্রত্যেক নাগরিকের জীবন মূল্যবান’।

দিল্লির যন্তরমন্তরের টানা অনশন করে চলেছেন সোনম ওয়াংচুক। তিনি সাংবাদিকদের জানান, নিট পরীক্ষা এই ধরনের দুর্নীতি নিয়ে দেশের মানুষকে ভাবা উচিত। যারা একদিন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করবে। আমাদের বাচ্চাদের চিকিৎসা করবে’।  বৃহস্পতিবার তাঁর অনশন পড়ল ১৯ দিনে।

এদিন সোনমের চিকিৎসা সংক্রান্ত বুলেটিন প্রকাশ করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সেখানে দেখা গেছে,  বর্তমানে সোনমের অবস্থা অত্যন্ত দুর্বল। ২৪ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর ওজন কমে প্রায় ৫৭ কেজিতে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় তাঁর ওজন কমেছে প্রায় ৪০০ গ্রাম। অনশন শুরুর পর থেকে এ পর্যন্ত কমেছে প্রায় ৮.৯ কেজি। সোনমের রক্তচাপ ১০৫/৭৬ মিমি এইচজি। রক্তে শর্করার মাত্রা ৮০ মিগ্রা/ডেসিলিটার এবং অক্সিজেনের মাত্রা ৯৭ শতাংশ। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সচেতন ও মানসিকভাবে সজাগ থাকলেও তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা প্রয়োজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *