আজকের দিনেখেলা

ISL সম্প্রচারে বড় বদল! Zee Sports-এর সঙ্গে 2+2 বছরের চুক্তির প্রস্তাব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ফিফা বিশ্বকাপের ভারতীয় সম্প্রচারকারী সংস্থা Zee Sports এবার চোখ রাখছে ইন্ডিয়ান সুপার লিগে। ISL সম্প্রচারের জন্য 2+2 বছরের চুক্তিতে আগ্রহ দেখিয়েছে সংস্থাটি। চুক্তি চূড়ান্ত হলে ফের টিভির পর্দায় ফিরতে পারে ISL।

গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের সম্প্রচারের দায়িত্বে ছিল FanCode। কিন্তু সেই সময় সমস্যায় পড়তে হয়েছিল ফুটবল প্রেমীদের। কারণ FanCode-এ খেলা দেখতে গেলে সাবস্ক্রিপশন রিচার্জ করেই তবেই ম্যাচ দেখা যেত। টিভিতে সরাসরি সম্প্রচারের কোনো ব্যবস্থাই ছিল না।
এর ফলে বহু দর্শকই ISL-এর ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। টিভি সম্প্রচার না থাকায় লিগের জনপ্রিয়তাতেও প্রভাব পড়ে।
এবার সেই ছবিটাই বদলাতে পারে। Zee Sports 2+2 বছরের চুক্তিতে ISL সম্প্রচারে আগ্রহ দেখিয়েছে। Zee Sports আগেই ফিফা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট সম্প্রচার করেছে। ফলে তাদের হাত ধরে চুক্তি হলে ISL-এর ম্যাচ ফের জাতীয় টেলিভিশনে দেখা যাবে বলে আশা ফুটবল সমর্থকদের।

চুক্তি চূড়ান্ত হলে শুধু অ্যাপ নয়, টিভির পর্দাতেও ফিরবে ISL-এর প্রতিটি ম্যাচ। ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের দাবি ছিল ফ্রি-টু-এয়ার সম্প্রচার। Zee Sports-এর হাত ধরে সেই আশা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে। ISL-এর জনপ্রিয়তা ফের তুঙ্গে তুলতে এটা হতে পারে সবচেয়ে বড় পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *