আজকের দিনেবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

Hills of Hilsa : পাহাড়ের কোলে পদ্মার স্বাদ! অযোধ্যা পাহাড়ে প্রথমবার ‘হিলস অফ ইলিশ’ উৎসব !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, পুরুলিয়া :- বর্ষার মনসুন টুরিজমে পর্যটক টানতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে নতুন চমক। দার্জিলিং-এর মতো মেঘে ঢাকা এই পাহাড়ে এবার শুরু হচ্ছে ১ মাস ব্যাপী ইলিশ উৎসব। নাম ‘হিলস অফ ইলিশ’।

জানা গিয়েছে,১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অযোধ্যা হিলটপের কুশল পল্লী রিসোর্টে চলবে এই উৎসব। এখানে ঘটি-বাঙাল স্টাইলে নয়, মানভূঁইয়া ও উপজাতীয় ঢঙে মাটির হাঁড়িতে রান্না করে কলাপাতায় পরিবেশন করা হবে ইলিশ।
রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ের নিজস্ব সর্ষে দিয়েই তৈরি হবে সব পদ। কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা ইলিশ নিয়ে গল্প শোনাতে পারেন পর্যটকদের। মা-ঠাকুমার মতো মশলা বাটা থেকে মাটির পাত্রে রান্নার উপকারিতা – সবই জানা যাবে এখানে।

মেনু:
রাজবাড়ির সরষে ইলিশ, অযোধ্যা স্মোকড ইলিশ, গন্ধরাজ ভাপা, দই ইলিশ, ইলিশ পাতুড়ি – ১০৯৯ টাকা।
ঢাকাই দম ইলিশ বিরিয়ানি – ৭৯৯ টাকা।
অযোধ্যা হিল ইলিশ বিরিয়ানি – ৬৯৯ টাকা।

বর্ষায় মেঘে ঢাকা অযোধ্যা পাহাড় এখন নতুন রূপে। ইলিশের স্বাদ আর পাহাড়ের ঠান্ডা হাওয়া একসাথে পেতে পর্যটকরা ভিড় জমাবেনই। উন্নত পরিকাঠামো, নিজস্ব সংস্কৃতির ছোঁয়া আর বাঙালির প্রিয় ইলিশ – এই তিনের মেলবন্ধনেই অযোধ্যা এখন দার্জিলিং-এর সঙ্গে পাল্লা দেওয়ার জায়গায়। ‘হিলস অফ ইলিশ’ শুধু একটি উৎসব নয়, এটি পুরুলিয়ার পর্যটনের নতুন পরিচয় তৈরি করবে বলেই আশা করছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *