Europe: ভয়ঙ্কর গরমে পুড়ছে ইউরোপ, গলে যাচ্ছে ট্রামলাইন
কিউ ইন্ডিয়া বাংলা- ভয়ঙ্কর গরম। পুড়ছে ইউরোপ। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এতটাই দাবদহ যে, প্রায় ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)- যে বার্তা দিয়েছে তা আরও ভয়াবহ। হু-এর বার্তা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। গরম এতটাই অস্বস্তিকর যে, জার্মানির রাস্তা গলতে শুরু করেছে। তীব্র দাহদহে জার্মানির রাস্তাঘাট গলতে শুরু করেছে। বেঁকে যাচ্ছে ট্রামলাইন। নাভিশ্বাস ওঠা গরমে প্রাণান্তকর অবস্থায় ফ্রান্স, জার্মানি, ইটালি, হাঙ্গেরি, ব্রিটেন পোল্যান্ড, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া-সহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল।
কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবার কোথাও তাপমাত্রা তাকেও ছাপিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় গরম নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। বেঁকে গিয়ে গলে যাচ্ছে ট্রামলাইন। প্রচণ্ড গরমে নেদারল্যান্ডসে নষ্ট হয়ে যাচ্ছে গাড়ির প্লাস্টিক পেইন্ট। গলে যাচ্ছে জুতো। পরিবেশ ঠান্ডা বার্লিনে স্থানীয় প্রশাসনের তরফে জলকামান ব্যবহার করা হচ্ছে। বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গরমে পুড়ছে ইউরোপ।
বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাপমাত্রা বৃদ্ধির জেরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। শুধুমাত্র ফ্রান্সেই মৃতের সংখ্যা হাজার পার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর বক্তব্য, আগামী দিনে ইউরোপে গ্রীষ্মকাল আরও কঠিন হতে পারে। বিশ্বের গড় হারের তুলনায় ইউরোপ দ্বিগুণেরও বেশি গতিতে উষ্ণ হচ্ছে।
