আজকের দিনেভারত

আগামী ১ জুলাই থেকে পেট্রোল ও ডিজেল বিক্রি নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- পেট্রোল ও ডিজেলের বিক্রি ও বন্টনের উপর জারি হওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আগামী ১ জুলাই থেকে নির্দেশ কার্যকর করা হবে। সোমবার জানিয়েছে কেন্দ্র পেট্রোলিয়াম ও প্রাকৃতি গ্যাস মন্ত্রক। ফলে দেশজুড়ে জ্বালানি বিক্রি আবার স্বাভাবিক নিয়মে চলবে। এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের  পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, কারণ তাদের পর্যালোচনায় দেখা গেছে যে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি এখন স্থিতিশীল হয়েছে।

এর আগে, ১২ জুন কেন্দ্র সরকার জরুরি ভিত্তিতে কিছু বিধিনিষেধ জারি করেছিল। পশ্চিম এশিয়ার সংঘাত এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে দেশে পেট্রোল ও ডিজেলের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক (Commercial, Industrial ও Institutional) গ্রাহকদের সাধারণ খুচরা পেট্রোল পাম্প থেকে জ্বালানি কেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি, এক একটি গাড়িকে দিনে সর্বাধিক ২০০ লিটার ডিজেল বিক্রির সীমাও নির্ধারণ করা হয়েছিল, যাতে সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত থাকে।

এখন সেই সমস্ত অস্থায়ী বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। ১ জুলাই থেকে  বাণিজ্যিক ও শিল্প সংস্থাগুলি আবার আগের মতোই সাধারণ খুচরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ও ডিজেল কিনতে পারবে। একই সঙ্গে,  ডিজেল বিক্রির দৈনিক ০০ লিটারের সীমাও তুলে নেওয়া হয়েছে।

সাধারণ গাড়িচালকদের জন্য কার্যত কোনও নতুন নিয়ম নেই। আগে যেমন পেট্রোল বা ডিজেল কিনতে পারতেন, এখনও তেমনই কিনতে পারবেন। এই সিদ্ধান্ত মূলত বাণিজ্যিক ও বড় ক্রেতাদের জন্য জারি থাকা অস্থায়ী বিধিনিষেধ প্রত্যাহারের সঙ্গে সম্পর্কিত।

সরকারের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং দেশের অভ্যন্তরে পর্যাপ্ত মজুত থাকার কারণে এই জরুরি বিধিনিষেধ আর চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তাই ১ জুলাই থেকে দেশে পেট্রোল ও ডিজেল বিক্রি সম্পূর্ণ স্বাভাবিক নিয়মেই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *