আজকের দিনেবিশ্ব

ইরান আমেরিকা সমঝোতা চুক্তির মাঝেই হরমুজে সিঙ্গাপুরের জাহাজের উপর ড্রোন হামলা!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- হরমুজ আগের অবস্থায় ফিরবে না, আলোচনার মাঝেই ইরানের পার্লামেন্টের স্পিকারের এই মহম্মদ বাঘের ঘালিবাফের এই জোরালো হুঁশিয়ারি গোটা বিশ্বের কাছেই চরম ধাক্কা। কারণ হরমুজ বিশ্বের তেল ধমনী। তাই সেই ধমনী কার্যকারিতা যদি কমজোর হয়ে পড়ে, তাহলে গোটা বিশ্বই জ্বালানি তেল আমদানি রফতানিতে মুখ থুবড়ে পড়বে। ফের জ্বালানির দাম বাড়বে। ইরানের এই হুঁশিয়ারি যে শুধু মুখের কথা নয়, তা প্রমাণ করে দিয়েছে তেহরান। এই হরমুঝ পার হওয়ার সময় ইরানের হামলার শিকার হল সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এভার লাভলি’। এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। আশঙ্কা এই হামলা শান্তির আলোচনার পথে বড় বাধা হয়ে উঠতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হয়, সিঙ্গাপুরেই চলছে ইরান-আমেরিকার সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা।
রয়টর্সের রিপোর্টে অনুযায়ী, মার্কিন আধিকারিকদের তরফে জানানো হয়েছে সম্প্রতি হরমুজে এক পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। সেই হামলার বিস্তারিত জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী। তাদের মতে ওমার উপকূলের কাছে এক পণ্যবাহী জাহাজ গোলাগুলি চালানো হয়। হামলার জেরে হজাহাজের কন্ট্রোলরুম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এখনও হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। হামলার বিষয়ে আমেরিকা বা ইরান কোনও পক্ষই এখনও কোনও রকম বিবৃতি দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *