আজকের দিনেতিলোত্তমা

DJ-মামলায় আরও চাপে অভিষেক: কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে CID

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- DJ বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। CID-র আবেদন মঞ্জুর করে বিধাননগর আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৩০ তারিখ আদালতে এসে নমুনা দিতে হবে তাঁকে।

ভোটপ্রচারে অভিষেক বলেছিলেন, “৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজে-ও বাজবে। তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই।” এই মন্তব্যকে উস্কানিমূলক ও হুমকি আখ্যা দিয়ে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি।

প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে, পরে মামলার ভার নেয় CID। মঙ্গলবার বিধাননগর আদালতে CID জানায়, ইতিমধ্যেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং টেকনিক্যাল তথ্য সংগ্রহ হয়েছে। কিন্তু বিতর্কিত মন্তব্যটি অভিষেকের কি না তা নিশ্চিত হতে তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

অভিযোগকারী রাজীব সরকারের দাবি, অভিষেকের শরীরী ভাষা এবং জনতার প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, তিনি গান বাজানোর কথা বলেননি। তাঁর কথায়, “মানুষ মানুষের মধ্যে বিভেদ, রাহাজানি এবং হত্যা- এই তিনটের জন্যই উনি বলেছিলেন।” ভোটের ফল প্রকাশের পর ৪ মে ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন অভিষেক, অভিযোগ এমনটাই।

DJ-মামলায় আগেই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অভিষেক। এবার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশে আইনি চাপ আরও বাড়ল। ৩০ তারিখ আদালতে হাজিরা দিয়ে নমুনা দিতে হবে তাঁকে। মামলার পরবর্তী গতিপ্রকৃতির দিকে নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *