আজকের দিনেভারত

IT professional P Radha Gayatri: মধুচন্দ্রিমা কাটাতে গিয়ে রহস্যমৃত্যু তথ্যপ্রযুক্তি কর্মীর, জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- উত্তরাখণ্ডের মুসৌরির একটি হোমস্টেতে মধুচন্দ্রিমা কাটাতে গিয়ে ২৭ বছর বয়সী তথ্যপ্রযুক্তি কর্মী পি রাধা গায়ত্রী-র রহস্যজনক মৃত্যু দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নবদম্পতি রাধা ও তাঁর স্বামী সৌম্য শ্রিচরণ ছুটি কাটাতে দিল্লি থেকে ঋষিকেশ হয়ে মুসৌরিতে পৌঁছেছিলেন। সেখানেই একটি হোমস্টেতে থাকার সময় হঠাৎ এই মর্মান্তিক ঘটনা ঘটে।  গায়ত্রীর পরিবারের অভিযোগ, স্ত্রীকে সন্দেহে চোখে দেখতেন স্বামী সোমায়াজুলা শ্রীচরণ। রাধা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলেছেন, সব দিকে নজরদারি রাখতেন। এমনকী রাধার উপরে নজর রাখতে তাঁর ব্যাগে জিপিএস ট্র্যাকার লুকিয়ে রেখে দিয়েছিলেন শ্রীচরণ। খুনের অভিযোগ আনা হয়েছে রাধা গায়ত্রীর তরফ থেকে।

পুলিশ সূত্রে খবর,  ঘটনার সকালে রাধাকে ঘরের ভিতরে অচেতন অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে রক্তের দাগ, মদের বোতল এবং আরও কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করা হয়। প্রথমদিকে মৃত্যুর কারণ স্পষ্ট না হওয়ায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে। ময়নাতদন্তে শরীরে বড় ধরনের বাহ্যিক আঘাতের চিহ্ন না মিললেও ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে একাধিক প্রশ্ন। উত্তরাখণ্ড পুলিশ পরে রাধার স্বামীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। তদন্তকারীদের দাবি, কিছু প্রযুক্তিগত তথ্য, গোপন হোটেল বুকিং এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনা করে নতুন তদন্তকারী অফিসারও নিয়োগ করা হয়েছে।

রাধা গায়ত্রী ছিলেন একজন মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কর্মজীবনে সাফল্যের পাশাপাশি মাত্র কয়েক মাস আগেই তাঁর বিয়ে হয়েছিল। পরিবারের কাছে এই মৃত্যু শুধু এক প্রিয়জনকে হারানোর বেদনা নয়, বরং অসংখ্য অজানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। বর্তমানে পুলিশ, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং তদন্তকারী সংস্থাগুলি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। চূড়ান্ত ফরেন্সিক রিপোর্ট ও তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে পরিবারসহ গোটা দেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *