আজকের দিনেভারত

ইউপিআই ও ইপিএফ-সংযুক্ত এটিএমের মাধ্যমে এবার তোলা যাবে পিএফ- এর টাকা, জানুন বিস্তারিত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ইউপিআই বহু দিন ধরেই মানুষের প্রধান পছন্দের বিষয়। টাকা লেনদেন অন্যতম মাধ্যম এই ইউপিআই। এবার ইউপিআই থেকে আরও সুবিধা নিতে পারবে সাধারণ মানুষ। খুব শীঘ্রই ইউপিআই অ্যাপ ও ইপিএফ-সংযুক্ত এটিএমের মাধ্যমে সরাসরি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা ইপিএফও-র নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইপিএফও ৩.০’-এর হাত ধরে এই পরিষেবা শুরু হবে।

জুন মাসের শেষের দিকে এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হতে পারে। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি এই ব্যবস্থার পরীক্ষামূলক পর্ব সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

বর্তমানে পিএফের টাকা তুলতে প্রথমে আবেদন করতে হয় এবং এর পর অনুমোদনের অপেক্ষায় থাকতে হয়। ফলে এই প্রক্রিয়া অনেক সহজ হবে। প্রস্তাব অনুযায়ী, তাঁদের যোগ্য পিএফ সঞ্চয়ের সর্বাধিক ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ তাৎক্ষণিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। ইউপিআই প্ল্যাটফর্মের পাশাপাশি ইপিএফ-লিঙ্কড এটিএম থেকেও এই সুবিধা নিতে পারবে গ্রাহকেরা। তবে অবশিষ্ট অন্তত ২৫ শতাংশ অর্থ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে অ্যাকাউন্টে রাখতে হবে। এই নয়া ডিজিটাল সংস্করণের আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল স্বয়ংক্রিয় দাবি নিষ্পত্তির সীমা বৃদ্ধি।

এতদিন এক লক্ষ টাকা পর্যন্ত একসঙ্গে তোলা যেত। সেই সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে গ্রাহকেরা দ্রুত অর্থ পাবেন। পরিচয় যাচাইয়ের ক্ষেত্রেও নয়া ব্যবস্থা আসছে। উমঙ্গ অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন প্রযুক্তি ব্যবহার করে সদস্যরা নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারবেন। এর ফলে একাধিক নথি জমা দেওয়ার ঝুঁকি কমবে। সেইসঙ্গে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অ্যাক্টিভ করা, অনলাইনে পিএফ পাসবুক দেখার সুবিধা এবং আধার-সংযুক্ত তথ্য সংশোধনের প্রক্রিয়াও আরও সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, EPFO 3.0 দেশের আর্থিক পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ  করে তুলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *