আজকের দিনেখেলাতিলোত্তমাবাংলার আয়না

Football : ইস্টবেঙ্গল থেকে মিগুয়েলকে ছিনিয়ে নিতে মরিয়া মোহনবাগান, তবে সই এখনও বাকি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পরের মরশুমে ট্রফি জয়ের লক্ষ্যে বড় চমক দিতে চাইছে মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের আইএসএল-জয়ী ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরাকে দলে টানতে মরিয়া সবুজ-মেরুন। সূত্রের খবর, দু’পক্ষের আলোচনা অনেকটা এগিয়েছে। তবে রিপোর্ট বলছে, চুক্তি এখনও চূড়ান্ত হয়নি, সই হওয়া শুধু সময়ের অপেক্ষা বলা যাচ্ছে না।

গত মরশুমে ইস্টবেঙ্গলের আইএসএল জয়ে বড় ভূমিকা ছিল মিগুয়েলের। লাল-হলুদ জার্সিতে ১১ ম্যাচে ২ গোল ও ৫ অ্যাসিস্টের পাশাপাশি মাঝমাঠ থেকে ৩৮টি সুযোগ তৈরি করেছেন, যার মধ্যে ৩৩টি ‘কী পাস’। ১২টি শট অন টার্গেটে রেখেছেন তিনি। আইএসএল-এর ‘গোল্ডেন বল’ জয়ী এই ২৬ বছর বয়সি প্লে-মেকারকে দলে নিতে ঝাঁপিয়েছে মোহনবাগান।

জানা গেছে, পরের মরশুমের জন্য মিগুয়েল যে অর্থ দাবি করেছেন, তা দিতে সমস্যায় ইস্টবেঙ্গল। সেই সুযোগই নিতে চাইছে বাগান কর্তারা। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে গেলেও এখনও কাগজে-কলমে সই হয়নি। ফলে ট্রান্সফার নিয়ে শেষ মুহূর্তে নাটকীয় মোড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে বুধবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়েছেন মিগুয়েল। লিখেছেন, “এই মহান ক্লাবের হয়ে খেলতে পারাটা সম্মানের ছিল। ক্লাব ও সমর্থকদের ভবিষ্যতের শুভকামনা জানাই।” তাঁর এই পোস্ট মোহনবাগানে যাওয়ার জল্পনা আরও বাড়িয়েছে।

মিগুয়েলের মতো ইউটিলিটি ফুটবলারকে দলে টানতে পারলে মোহনবাগানের মাঝমাঠের শক্তি অনেকটাই বাড়বে। তবে চুক্তি এখনও চূড়ান্ত না হওয়ায় ইস্টবেঙ্গল শিবিরে ক্ষীণ আশা রয়েই গেল। শেষ পর্যন্ত এই ব্রাজিলিয়ান কোন জার্সি গায়ে চাপান, সেদিকেই তাকিয়ে কলকাতা ময়দান। ডার্বির আগে এই দলবদলের টানাপোড়েন উত্তেজনার পারদ আরও চড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *