ভারতে ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা! শীঘ্রই উদ্বোধন
কিউ ইন্ডিয়া বাংলা- অটুট বন্ধুত্ব। ভারতের উপর শুল্প চাপাক, আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের উপর যতই ক্ষাপ্পা হোক না কেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যে প্রগাঢ় তা আরও একবার প্রমাণ হতে চলেছে। এবার ভারতে মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তা তৈরির পরিকল্পনা চলেছে। তেলঙ্গানার কংগ্রেস ঠিক করেছে হায়দরাবাদের তৈরি হবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। সেখানকার মার্কিন দূতাবাসের কাছে একটি রাস্তা এর জন্য বেছে নেওয়া হয়েছে। এই মাসের শেষেই সেই রাস্তার উদ্বোধন হওয়ার কথা। তবে তেলেঙ্গানা প্রশাসন আরও অনেক রাস্তা নিয়েই পরিকল্পনা করেছে। শহরের নানা গুরুত্বপূর্ণ সড়ক, জংশন ইত্যাদির নাম বিশিষ্ট ব্যক্তিদের নামে করার পরিকল্পনা নিয়েছে।
উল্লেখ্য, এই সিদ্ধান্তের কথা প্রথম সামনে আসে ডিসেম্বরে। দিল্লিতে বার্ষিক মার্কিন-ভারত সম্মেলনে ভাষণ দিতে গিয়েছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। এরপর বাস্তবেও পদক্ষেপ গ্রহণ করেন তিনি। যার নির্মাণ সম্পূর্ণ হয়েছে। নির্দিষ্ট সময়েই তৈরি হয়েছে রাস্তা। এবার উদ্বোধনের হওয়ার পালা। এছাড়াও আরও রাস্তা নিয়ে পরিকল্পনা রয়েছে তেলঙ্গানা সরকারের। রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোডের নাম বদলে রাখা হবে প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে। গুগল স্ট্রিট ও মাইক্রোসফট রোডের মতো নামও। আরেক রাস্তার নামকরণ করা হতে পারে উইপ্রো রোডও।
গত ডিসেম্বরে এই সিদ্ধান্তের কথা জানার পরই বিজেপি কটাক্ষ করে কংগ্রেসকে।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমারের কটাক্ষ হায়দরাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করা হোক। পদ্ম শিবিরের দাবি, এভাবে নামকরণের কোনও অর্থ হয় না। এটা স্রেফ ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে চলা ছাড়া আর কিছুই নয়। যদিও এই ধরনের সমালোচনাকে পাত্তা দিতে নারাজ তেলঙ্গানা সরকার।
